১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট
ছবি : জি বাংলা নিউজ

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে ভারতের বিমানবাহিনীর গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির এক উইং কমান্ডারের বিরুদ্ধে। অভিযোগ, এসব তথ্যের বিনিময়ে পাকিস্তানি ওই ব্যক্তির কাছ থেকে নগ্ন ছবি নিতেন তিনি। এমনকি একটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের গোপন পরিকল্পনার একটি পৃষ্ঠা সরবরাহের প্রস্তাবও দিয়েছিলেন ওই কর্মকর্তা।

ভারতের দিল্লি পুলিশের অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমানের অবস্থান, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাঠিয়েছেন। পুলিশের ভাষ্য, এসব তথ্য ফাঁস দেশের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

এ ঘটনায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় ওই উইং কমান্ডার গত পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন।

‘এতে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমানের অবস্থান, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাঠিয়েছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত কর্মকর্তার। এ সময় তিনি একাধিকবার গোপন সামরিক তথ্য সরবরাহ করেন। ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তাঁকে আটক ও তল্লাশি করা হয়।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

অভিযোগপত্রে বলা হয়েছে, পাকিস্তানি এজেন্ট ওই কর্মকর্তাকে একটি নগ্ন ছবি পাঠানোর পর তিনি ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠান। এমনকি তাঁদের মধ্যে এমন সমঝোতার প্রস্তাবও হয়েছিল যে, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথি থেকে একটি পৃষ্ঠা সরবরাহ করবেন ওই কর্মকর্তা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে ভারতের বিমানবাহিনীর গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির এক উইং কমান্ডারের বিরুদ্ধে।
  • ভারতের দিল্লি পুলিশের অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে।
  • এ ঘটনায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় ওই উইং কমান্ডার গত পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন।
  • পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত কর্মকর্তার।

যেসব গোপন তথ্য ফাঁসের অভিযোগ

পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতির তথ্য সরবরাহ করেছেন। পাশাপাশি ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, উড্ডয়ন সক্ষমতা, আকাশে থাকার সময়সীমা এবং অস্ত্রের লক্ষ্যবস্তু নির্ধারণব্যবস্থা সম্পর্কেও তথ্য দিয়েছেন।

যুদ্ধ পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সেই তথ্যও পাকিস্তানি এজেন্টকে জানানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া লেহতে যুদ্ধবিমান মোতায়েনের তথ্য এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার বিবরণও ফাঁসের অভিযোগ রয়েছে। যুদ্ধের সময় সেনা মোতায়েনের পরিকল্পনা এবং স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্যও তাঁর পাঠানো তথ্যের মধ্যে ছিল বলে জানিয়েছে পুলিশ।

অধীনস্থ পাঁচ কর্মকর্তার ডিভাইসে স্পাইওয়্যার

এ ঘটনায় আরও কিছু তথ্য সামনে এনেছে দিল্লি পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, পাকিস্তানি এজেন্ট ওই কর্মকর্তাকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যারযুক্ত বিভিন্ন অ্যাপ এবং লিংক পাঠিয়েছিলেন। এসব প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে সংরক্ষিত তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ ছিল।

পুলিশের দাবি, নিজের অধীনে কর্মরত পাঁচ কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করতেও সহায়তা করেছিলেন অভিযুক্ত উইং কমান্ডার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের যোগাযোগ এবং ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এমনটি করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি এজেন্টের মধ্যে যোগাযোগের ডিজিটাল তথ্যপ্রমাণও জমা দিয়েছে পুলিশ। হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণে তাঁদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ইউআরএল আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে।

এসব ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা কতটা গোপন তথ্য পাচার করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

১৪ নভেম্বর ২০২৬, ৯:৫৬ এএম · আন্তর্জাতিক

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে ভারতের বিমানবাহিনীর গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির এক উইং কমান্ডারের বিরুদ্ধে। অভিযোগ, এসব তথ্যের বিনিময়ে পাকিস্তানি ওই ব্যক্তির কাছ থেকে নগ্ন ছবি নিতেন তিনি। এমনকি একটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের গোপন পরিকল্পনার একটি পৃষ্ঠা সরবরাহের প্রস্তাবও।

ফটোকার্ড

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে
যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে
যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

শিরোনাম