১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
অভিযান

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১
ছবি : জি বাংলা নিউজ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর একজন পালিয়ে গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম মো. হোসেন (৫০)। তিনি সাবরাং ইউনিয়নের গোলার পাড়া এলাকার লালু মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার বসুর ছেলে মো. শাকেরকে পলাতক আসামি করা হয়েছে।

‘কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকা দিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।’

— জি বাংলা ডেস্ক

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকা দিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির বিশেষ টহল দল একটি স্পিডবোট নিয়ে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।

আরও পড়ুন কক্সবাজারে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক কক্সবাজারে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক অভিযান ৪ দিন আগে

তিনি বলেন, রাতে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে বিজিবি। পরে তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে আভিযানিক দল। একপর্যায়ে তাঁদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদে…
  • শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে.
  • আটক ব্যক্তির নাম মো.
  • তিনি বলেন, রাতে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে বিজিবি।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে একজন সন্দেহভাজন ব্যক্তি সাঁতরে পাশের কেওড়াবাগানে পালিয়ে যান। পরে অপর ব্যক্তিকে একটি বস্তাসহ নাফ নদী থেকে আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তি, জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অভিযান থেকে আরও

নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ। একসময় সাগরে মাছ শিকার, পানের বরজ, ধান চাষ, সুপারি বাগান, লবণ চাষ, পর্যটন ব্যবসা ও পাহাড়ের… ৭ দিন আগে টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দকক্সবাজারের টেকনাফে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা এসব ইয়াবার বাজারমূল্য… ৭ দিন আগে ফেনীতে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ ফেনীতে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর চম্পকনগর বিওপির সদস্যরা এ… ৮ দিন আগে সিলেটে ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবির সিলেটে ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবিরসিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে। বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে অভিযানের স্থান… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

১৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম · অভিযান

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ২ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর একজন পালিয়ে গেছেন।

ফটোকার্ড

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ
গ্রেফতার ১

নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ
গ্রেফতার ১

শিরোনাম