১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
রাজনীতি

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন
লাইভ টকশো চলছে এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আলোচনার একপর্যায়ে সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নান তাঁকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বললে ক্ষুব্ধ হন রাশেদ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত টকশোতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মন্তব্য প্রত্যাহার ও উপযুক্ত প্রতিকার দাবি করেন রাশেদ খাঁন। তবে আব্দুল মান্নান নিজে বক্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল মান্নান তাঁকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এ ধরনের ভাষা ব্যবহারের প্রতিবাদ জানান রাশেদ।

‘টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। অনাকাঙ্ক্ষিত মন্তব্যের পর তিনি সঞ্চালকের কাছে তাৎক্ষণিক সমাধান ও উপযুক্ত প্রতিকার দাবি করেন।

আরও পড়ুন ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান রাজনীতি ৯ ঘণ্টা আগে

রাশেদ খাঁন স্পষ্ট করে জানান, আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। নিজের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাঁকে কারাবরণ করতে হয়েছে। শেখ হাসিনার আমলে দায়ের করা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। এত প্রতিকূলতার মধ্যেও আত্মসম্মান বিসর্জন দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
  • শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত টকশোতে এ ঘটনা ঘটে।
  • অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
  • তিনি বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।

পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মানিক গণমাধ্যমের সামনে এমন ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ডক্টর মান্নানের বক্তব্যটি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান।

তবে এ প্রস্তাবে রাজি হননি রাশেদ। তিনি জানান, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাঁকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে।

রাজনীতি থেকে আরও

১১ দলের ট্রেনমার্চ স্থগিত ১১ দলের ট্রেনমার্চ স্থগিতঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প… ২ দিন আগে ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’ ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু… ৩ দিন আগে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল… ৩ দিন আগে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভীজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

১৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম · রাজনীতি

টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আলোচনার একপর্যায়ে সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নান তাঁকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বললে ক্ষুব্ধ হন রাশেদ।

ফটোকার্ড

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায়
লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায়
লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

শিরোনাম