১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
তথ্য-প্রযুক্তি

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন যেভাবে

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন যেভাবে
ছবি : জি বাংলা নিউজ

১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত www.dydaiproject.com/apply ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। পরীক্ষার সময় মেসেজের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

‘যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।’

— আইটি ডেস্ক

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর। পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। নির্বাচিতদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

আরও পড়ুন আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা তথ্য-প্রযুক্তি ১ দিন আগে

প্রশিক্ষণ শুরু হবে ১ ডিসেম্বর, চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা ক্লাস হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর।
  • সম্প্রতি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
  • সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে।
  • বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর।

যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে।

প্রশিক্ষণ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

তথ্য-প্রযুক্তি থেকে আরও

শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন? শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন?বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই নিত্যপ্রয়োজনীয় যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। খাবার দীর্ঘক্ষণ সতেজ রাখতে এর নির্দিষ্ট… ১১ দিন আগে ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচারছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস’ নামে নতুন একটি… ১৯ দিন আগে এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তাকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের… ২৩ দিন আগে বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাঁকে বাবা হিসেবে ভাবুন: সানাউল্লাহ বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাঁকে বাবা হিসেবে ভাবুন: সানাউল্লাহঅন্যের ছয় বছর বয়সী মেয়েকে চুমু দেওয়া বা চুমু দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিক মনে করেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক… ২৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন যেভাবে

১৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম · তথ্য-প্রযুক্তি

১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

ফটোকার্ড

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন যেভাবে

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
আবেদন যেভাবে

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
আবেদন যেভাবে

শিরোনাম