১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফেরি

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।

এতে শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ১৫০টি যানবাহন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবান যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে ফেরি কাকলীতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন তাঁরা। ফেরি থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এ ঘটনায় তরিকুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

‘শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।’

— জি বাংলা ডেস্ক

নৌ পুলিশ জানায়, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেডসংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

তবে ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দুর্ঘটনার পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এর প্রতিবাদে তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি চালু রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিব…
  • এতে শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
  • সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবান যান।
  • নৌ পুলিশ জানায়, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মামলা করেছেন।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, ট্রাকচালক ও ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল ও পচনশীল পণ্যবাহী যানবাহন সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ট্রাকচালক সাগর বলেন, ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই নষ্ট হচ্ছে। গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়বেন।

বাসচালক জলিল জানান, তিনি যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। ঘাটে এসে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন। আগে থেকে জানলে এ রুটে আসতেন না উল্লেখ করে তিনি বলেন, এখন যাত্রী ও চালক সবাই চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

একই ভোগান্তির কথা জানান যাত্রী ছলেমান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি কাজে যাওয়া মানুষও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। দ্রুত ফেরি চালু করে যাত্রীদের দুর্ভোগ কমানোর দাবি জানান তিনি।

বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। তবে নৌ পুলিশকে একাধিকবার জানানোর পরও তাঁদের একজন মাস্টারকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তাঁর দাবি, নিহত শিক্ষার্থীর পরিবারও কোনো অভিযোগ করেনি; বরং দুর্ঘটনার জন্য বাল্কহেডকে দায়ী করেছে। এরপরও ফেরির মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। মোশাররফ হোসেনকে মুক্তি না দিলে সারা দেশে ফেরি চলাচল বন্ধের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার দিন চ্যানেলে প্রবেশের সময় অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও বাল্কহেডটি ফেরিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেফতার করায় তাঁর মুক্তির দাবিতে কর্মকর্তা-কর্মচারী ও মাস্টাররা কর্মবিরতি পালন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালক উভয়ের দায় রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে ফেরি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম · সারাদেশ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।

ফটোকার্ড

মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাস্টারকে গ্রেফতার
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাস্টারকে গ্রেফতার
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিরোনাম