‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। ফোনালাপে ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ওসি আতিকুর রহমানের সঙ্গে রুকুর কথোপকথন শোনা যায়। ফোনের শুরুতে রুকু ওসির খোঁজখবর নেন। জবাবে ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন। এ সময় নিজের নামও জানান তিনি।
এরপর রুকু নিজেকে স্থানীয় এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে ওসিকে একজন ভালো মানুষ বলে উল্লেখ করেন। অতিথি হিসেবে মোহনপুরে দায়িত্ব পালন করতে এসেছেন জানিয়ে তাঁর সম্মান করতে চান বলেও বলেন রুকু।
‘ফোনালাপের শেষ দিকে রুকু বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই।’ এরপর সহযোগিতা চেয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও ওসিকে চাকরি করতে হবে।’
— জি বাংলা ডেস্ক
কথোপকথনে রুকু দাবি করেন, মোহনপুর থানা ছাত্রলীগের মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময় সংগঠনের নেতাকর্মীদের হয়রানি না করার জন্য ওসির প্রতি অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
জবাবে ওসি বলেন, কাউকে হয়রানি করা হচ্ছে না। মোহনপুর ছোটখাটো এলাকা উল্লেখ করে তিনি বলেন, এসব করে কোনো লাভ হবে না।
মূল বিষয়গুলি
- রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে।
- সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ওসি আতিকুর রহমানের সঙ্গে রুকুর কথোপকথন শোনা যায়।
- এরপর রুকু নিজেকে স্থানীয় এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে ওসিকে একজন ভালো মানুষ বলে উল্লেখ করেন।
- কথোপকথনে রুকু দাবি করেন, মোহনপুর থানা ছাত্রলীগের মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে।
একপর্যায়ে রুকু পুলিশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের আমলে পুলিশ যতটা নিরাপদে ছিল, বর্তমান সরকারের আমলে ততটা নিরাপত্তা পাচ্ছে কি না, তা ওসিকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। একই সঙ্গে দেশকে বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করার কথাও বলেন তিনি।
ফোনালাপের শেষ দিকে রুকু বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই।’ এরপর সহযোগিতা চেয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও ওসিকে চাকরি করতে হবে। এমনকি তাঁকে আবারও মোহনপুর থানায় নিয়ে আসার কথাও বলেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন করেও বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে থাকায় তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।