১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ
ছবি : জি বাংলা নিউজ

নিজের প্রথম প্রস্রাব টানা ১৫ দিন পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। একটি গুরুতর শারীরিক আঘাত থেকে দ্রুত সেরে উঠতে তিনি এ পদ্ধতি অনুসরণ করেছিলেন। অভিনেতার দাবি, এতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। তবে চিকিৎসাবিজ্ঞানে প্রস্রাব পান করে রোগ নিরাময়ের কার্যকারিতার কোনো প্রমাণ নেই।

ঘটনাটি ১৯৯৬ সালের। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনায় হাঁটু ও পায়ে গুরুতর আঘাত পান পরেশ। সিনেমাটিতে অভিনয় করছিলেন সানি দেওলও। এক দৃশ্যের শুটিংয়ে অভিনেতা রাকেশ পাণ্ডে তাঁকে বাজারের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। মহড়ার সময় সব ঠিক থাকলেও মূল শুটিংয়ে টান বেশি জোরে হয়ে যায়। পিচ্ছিল জুতা পরে থাকা পরেশ সজোরে হাঁটুতে আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।

অন্য দুই অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে তাঁর অন্তত দুই মাস সময় লাগবে। কিন্তু দেড় মাসের মধ্যেই সুস্থ হয়ে কাজে ফেরেন তিনি। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে এ ঘটনার কথা জানান পরেশ। তাঁর দাবি, দ্রুত সুস্থ হওয়ার পেছনে ভূমিকা ছিল বলিউডের অ্যাকশন পরিচালক বীরু দেবগনের দেওয়া এক পরামর্শের।

‘প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র সুশ্রুত সংহিতা, মিসরের চিকিৎসাবিষয়ক গ্রন্থ এবার্স প্যাপিরাস এবং চীনের প্রাচীন চিকিৎসাশাস্ত্রেও প্রস্রাবের ব্যবহারের উল্লেখ রয়েছে।’

— বিনোদন ডেস্ক

বীরু দেবগন ছিলেন অভিনেতা অজয় দেবগনের বাবা। তিনি পরেশকে সকালে খালি পেটে আগের রাতের প্রথম প্রস্রাব পান করার পরামর্শ দিয়েছিলেন। একই সঙ্গে আগের রাতে অ্যালকোহল পান না করার কথাও বলেছিলেন। বীরুর দাবি ছিল, তাঁর পেশার অনেকেই আঘাত সারাতে এ পদ্ধতি অনুসরণ করেন এবং এতে শরীরের ক্ষতি হয় না।

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

পরেশ জানান, তিনি পরামর্শটি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন। এরপর টানা ১৫ দিন সকালে নিজের প্রথম প্রস্রাব ধীরে ধীরে চুমুক দিয়ে পান করেন। ১৫ দিন পর পায়ের এক্স-রে করালে চিকিৎসকেরা তাঁর সুস্থ হওয়ার গতি দেখে বিস্মিত হন বলে দাবি করেন অভিনেতা। তাঁর বিশ্বাস, দ্রুত সেরে ওঠার পেছনে ওই পদ্ধতির ভূমিকা ছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নিজের প্রথম প্রস্রাব টানা ১৫ দিন পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল।
  • অন্য দুই অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান।
  • বীরু দেবগন ছিলেন অভিনেতা অজয় দেবগনের বাবা।
  • পরেশ জানান, তিনি পরামর্শটি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন।

প্রস্রাব পান করে চিকিৎসা করার এ পদ্ধতিকে বলা হয় ইউরিন থেরাপি, ইউরোথেরাপি বা ইউরোফ্যাগিয়া। প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র সুশ্রুত সংহিতা, মিসরের চিকিৎসাবিষয়ক গ্রন্থ এবার্স প্যাপিরাস এবং চীনের প্রাচীন চিকিৎসাশাস্ত্রেও প্রস্রাবের ব্যবহারের উল্লেখ রয়েছে। প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস ও রোমান পণ্ডিত প্লিনি দ্য এল্ডারও তাঁদের লেখায় এ পদ্ধতির কথা উল্লেখ করেছেন।

পরবর্তী সময়ে ব্রিটিশ ন্যাচারোপাথ জন ডব্লিউ আর্মস্ট্রং ১৯৪৪ সালে প্রকাশিত তাঁর ‘দ্য ওয়াটার অব লাইফ’ বইয়ে ইউরিন থেরাপির উপকারিতা নিয়ে আলোচনা করেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও নিয়মিত স্বমূত্র পানকে নিজের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের রহস্য হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান এ পদ্ধতিকে স্বীকৃতি দেয় না। গবেষণাতেও প্রস্রাব পান করে রোগ নিরাময়ের কার্যকারিতার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রস্রাবের প্রায় ৯৫ শতাংশ পানি হলেও বাকি অংশে থাকে শরীরের বর্জ্য পদার্থ ও লবণ। এতে ব্যাকটেরিয়াও থাকতে পারে। ফলে প্রস্রাব পুনরায় শরীরে প্রবেশ করালে উপকারের বদলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের মতে, কোনো আঘাত কত দ্রুত সারবে, তা নির্ভর করে শরীরের স্বাভাবিক নিরাময়ক্ষমতা ও যথাযথ চিকিৎসার ওপর। তাই পরেশ রাওয়ালের অভিজ্ঞতা ব্যক্তিগত ঘটনা হিসেবেই বিবেচিত হতে পারে; এটি চিকিৎসার বিকল্প নয়।

বিনোদন থেকে আরও

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ১ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

১৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম · বিনোদন

নিজের প্রথম প্রস্রাব টানা ১৫ দিন পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। একটি গুরুতর শারীরিক আঘাত থেকে দ্রুত সেরে উঠতে তিনি এ পদ্ধতি অনুসরণ করেছিলেন। অভিনেতার দাবি, এতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। তবে চিকিৎসাবিজ্ঞানে প্রস্রাব পান করে রোগ নিরাময়ের কার্যকারিতার কোনো প্রমাণ নেই।

ফটোকার্ড

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন
কারণ জানালেন পরেশ

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন
কারণ জানালেন পরেশ

শিরোনাম