১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল

দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল
দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের একটি সাজ। ২০২২ সালের ওই আয়োজনে তাঁর পরা নেকলেসে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’ বাক্যটি। এর অর্থ ‘আল্লাহর হেফাজতে’।

তারকাদের ফ্যাশন কখনো কখনো পোশাক ও গয়নার গণ্ডি ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে কোনো সাজে ধর্মীয় প্রতীক বা পবিত্র বাণীর উপস্থিতি থাকলে তা নিয়ে তৈরি হয় নানা বিতর্ক।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দীপিকা। ওই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা জমকালো গয়না। এর মধ্যে বিশেষ নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি মহারানি নেকলেস। মূল্যবান রত্ন ও আনকাট হিরায় তৈরি গয়নাটিতে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’।

‘বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের একটি সাজ।’

— বিনোদন ডেস্ক

নেকলেসটি সব্যসাচির ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশনের অংশ। ভারতীয় ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মেলানোর ভাবনা থেকে তৈরি হয়েছিল এই বিশেষ সংগ্রহ। দীপিকার পশ্চিমা পোশাকের সঙ্গে ঐতিহ্যবাহী গয়নাটি আলাদা মাত্রা যোগ করেছিল। সে সময় খুব বেশি আলোচনায় না এলেও করিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর ছবিটি আবার সামনে এসেছে।

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

করিনার গয়না ঘিরে কেন বিতর্ক?

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের একটি স…
  • তারকাদের ফ্যাশন কখনো কখনো পোশাক ও গয়নার গণ্ডি ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে।
  • ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দীপিকা।
  • নেকলেসটি সব্যসাচির ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশনের অংশ।

২০২৬ সালের দীপাবলিতে করিনা কাপুর খান পরেছিলেন ৩০ ক্যারেটের একটি পান্নার পেনডেন্ট। তাতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটা পট্টির কাজ করা বেইজ রঙের পাগড়ির সঙ্গে গয়নাটি পরেছিলেন অভিনেত্রী।

স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের সংগ্রহের অংশ। রাজপরিবারের রাজকীয় ভান্ডার থেকেই এটি নেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে গয়নায় পবিত্র ধর্মীয় আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠে।

গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে করিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁর অভিযোগ, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরানো, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা রক্ষার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিতর্কের মধ্যে ভোপালের কয়েকটি সংগঠন করিনার সমর্থনে কথা বলেছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করা হয়েছে বলে জানা গেছে। তবে করিনা ও রিয়া এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

বিনোদন থেকে আরও

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ১ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল

১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম · বিনোদন

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের একটি সাজ। ২০২২ সালের ওই আয়োজনে তাঁর পরা নেকলেসে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’ বাক্যটি। এর অর্থ ‘আল্লাহর হেফাজতে’।

ফটোকার্ড

দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল

দীপিকার গলায় আরবি লেখা হার!
ছবি ভাইরাল

দীপিকার গলায় আরবি লেখা হার!
ছবি ভাইরাল

শিরোনাম