১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সোশ্যাল মিডিয়া

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব/আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়

আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়
শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না, এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি।

তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই ভারতের জন্য এখন সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

‘তার ভাষ্য অনুযায়ী, তখন জয় বলেছিলেন, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দলীয় আনুগত্য থেকে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সহ…’

— জি বাংলা ডেস্ক

পোস্টে নাজমুল হক উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে সোশ্যাল মিডিয়া ৯ ঘণ্টা আগে

তিনি আরও বলেন, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বিষয়টি এখন শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই; আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার দায়ে দণ্ডিত একজন ব্যক্তিকে ভারত কেন দীর্ঘদিন আশ্রয় দিয়ে রেখেছে, সেই প্রশ্নও উঠছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না, এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দে…
  • তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই ভারতের জন্য এখন সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হয়ে দাঁড়িয়েছে।
  • শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।
  • পোস্টে নাজমুল হক উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্…

বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে পোস্টে বলা হয়, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও তাতে সফলতা আসেনি। ফলে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে ভারত মনে করছে।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে নাজমুল হক বলেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে রেখে পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠান। অথচ এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় সেই নেতাকর্মীদের আবারও ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি পোস্টে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশত্যাগের পর দেওয়া বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, তখন জয় বলেছিলেন, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দলীয় আনুগত্য থেকে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

সোশ্যাল মিডিয়া থেকে আরও

প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাকঠিকাদারের দেওয়া উপহারকে ঘুষের বাইরে রাখার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য… ৪ দিন আগে পলাতকদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ পলাতকদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফপলাতক আওয়ামী লীগ নেতারা বিদেশে নিরাপদে থেকে দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের… ৭ দিন আগে আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফইসলামি বক্তা মুফতি আমির হামজার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। তিনি আমির হামজাকে… ৮ দিন আগে ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁনকুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি বাড়িতেও নেই বলে… ৯ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়

১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম · সোশ্যাল মিডিয়া

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না, এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি।

ফটোকার্ড

আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়

আফ্রিকার কোনো দেশও হাসিনাকে
আশ্রয় দিতে রাজি নয়

আফ্রিকার কোনো দেশও হাসিনাকে
আশ্রয় দিতে রাজি নয়

শিরোনাম