১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সোশ্যাল মিডিয়া

জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা)

জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে কথা বলেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি বলেন, দলটির আমির থেকে কর্মী—সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী বলে সচেতন মানুষের কাছে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলেন না। অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন দলটির ‘মিথ্যা ন্যারেটিভের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

‘পোস্টে তিনি মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্যপ্রমাণ তুলে ধরা এবং জামায়াতের দুই সংসদ সদস্য গাজী নজরুল ও আমির হামজাকে ঘিরে বিভিন্ন অভিযোগ প্রকাশের কথাও উল্লেখ করেন।’

— M Mehedi Hasan Arif (Admin)

তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে দলটি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাঁর দাবি, তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না; বরং সম্মিলিত সাইবার আক্রমণের মাধ্যমে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে সোশ্যাল মিডিয়া ৯ ঘণ্টা আগে

রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের ‘মিথ্যা ন্যারেটিভ’ একের পর এক খণ্ডন করায় দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও বিষয়টি বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে কথা বলেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন…
  • শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
  • পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলেন না।
  • তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে দলটি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।

পোস্টে তিনি মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্যপ্রমাণ তুলে ধরা এবং জামায়াতের দুই সংসদ সদস্য গাজী নজরুল ও আমির হামজাকে ঘিরে বিভিন্ন অভিযোগ প্রকাশের কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, এসব ঘটনায় জামায়াত নেতাদের মুখোশ উন্মোচিত হয়েছে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই এবং সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেশেন না। বিরোধী দলে যাওয়ার পর দলটি যে আচরণ শুরু করেছে, তাতে একসময় মানুষ তাদের ধারেকাছেও যেতে চাইবে না বলে মন্তব্য করেন তিনি।

সোশ্যাল মিডিয়া থেকে আরও

প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাকঠিকাদারের দেওয়া উপহারকে ঘুষের বাইরে রাখার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য… ৪ দিন আগে পলাতকদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ পলাতকদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফপলাতক আওয়ামী লীগ নেতারা বিদেশে নিরাপদে থেকে দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের… ৭ দিন আগে আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফইসলামি বক্তা মুফতি আমির হামজার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। তিনি আমির হামজাকে… ৮ দিন আগে ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁনকুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি বাড়িতেও নেই বলে… ৯ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

১৪ নভেম্বর ২০২৬, ১:০০ পিএম · সোশ্যাল মিডিয়া

জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে কথা বলেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি বলেন, দলটির আমির থেকে কর্মী—সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী বলে সচেতন মানুষের কাছে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।

ফটোকার্ড

জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ
ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ
ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

শিরোনাম