স্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার
নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করা আলোচিত অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিডিএ টেক এলাকার ওই বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
কামাল উদ্দিন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)। পাশাপাশি তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
‘শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়।’
— M Mehedi Hasan Arif (Admin)
গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন কামাল উদ্দিন।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
মূল বিষয়গুলি
- নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করা আলোচিত অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিডিএ টেক এলাকার ওই বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন।
- কামাল উদ্দিন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)।
- গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।