১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রদল নেতা খালিদ পারভেজ

ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-২।

খালিদ পারভেজ ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কলেজটির ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকায়।

এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সংশ্লিষ্ট থানা থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাঁকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

‘এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩ মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে খালিদ পারভেজকে গ্রেপ্তার করে।’

— জি বাংলা ডেস্ক

মামলার নথি অনুযায়ী, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে মোছা. লাকী আক্তার বাদী হয়ে মামলাটি করেন। পরে ৯ জুলাই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়। ঠাকুরগাঁও আমলি আদালতে মামলাটি সি.আর. ৬৭৪/২০২৬ নম্বরে নথিভুক্ত রয়েছে। এতে খালিদ পারভেজ ছাড়াও রবিউল ইসলাম নামে আরেকজনকে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় মামলাটি করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-…
  • খালিদ পারভেজ ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
  • এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
  • মামলার নথি অনুযায়ী, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.

মামলার অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। তবে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাঁকে তালাক দেন খালিদ।

অভিযোগ অনুযায়ী, তালাকের পরও ওই নারীর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এসআরবি জানায়, মামলা দায়েরের পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের গোয়েন্দা নজরদারিও অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩ মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে খালিদ পারভেজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪ নভেম্বর ২০২৬, ১:২৬ পিএম · সারাদেশ

ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-২।

ফটোকার্ড

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায়
ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায়
ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

শিরোনাম