১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব

ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব। পেশাজীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। অভিনয়ের প্রতি আগ্রহ থেকে যুক্ত হন মঞ্চনাটকে। মঞ্চের পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনেও।

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে অভিষেক হয় রাজীবের। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান। অভিনয়জীবনের শুরুতে নায়ক হিসেবে কাজ করলেও ধীরে ধীরে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি।

‘রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘ডন’, ‘কেয়ামত থেকে কেয়া…’

— বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করেছেন রাজীব। কাজের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়া বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মাননাও অর্জন করেন।

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

অভিনয়ের নিজস্বতা, গম্ভীর কণ্ঠস্বর ও খলচরিত্রে অসাধারণ দক্ষতার পাশাপাশি রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ।
  • ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব।
  • ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে অভিষেক হয় রাজীবের।
  • ঢাকাই সিনেমায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করেছেন রাজীব।

তাঁর মৃত্যুর ২২ বছর পেরিয়ে গেলেও পর্দায় শক্তিশালী উপস্থিতি ও দুর্দান্ত অভিনয়ের কারণে দর্শকের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘ডন’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ভাত দে’, ‘অনন্ত ভালোবাসা’, ‘রাজা শিকদার’, ‘বুকের ভেতর আগুন’ ও ‘সাহসী মানুষ চাই’।

বিনোদন থেকে আরও

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ১ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরালবলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

১৪ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম · বিনোদন

ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

ফটোকার্ড

অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

অভিনেতা রাজীবের
২২তম মৃত্যুবার্ষিকী আজ

অভিনেতা রাজীবের
২২তম মৃত্যুবার্ষিকী আজ

শিরোনাম