দুবাইয়ে প্রেম-বিয়ে, কেরালার এই তরুণী এখন পীরগঞ্জের বধূ
ভালোবাসার টানে ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। বর্তমানে স্বামী মাসুদ রানার সঙ্গে রংপুরের পীরগঞ্জে শ্বশুরবাড়িতে সংসার করছেন তিনি।
ভিনদেশি এই বধূকে একনজর দেখতে প্রতিদিন মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন উৎসুক এলাকাবাসী।
জানা গেছে, জীবিকার তাগিদে দুবাইয়ে অবস্থানকালে একটি রেস্তোরাঁয় কাজ করতেন পীরগঞ্জের হাজীপাড়া এলাকার বাসিন্দা মাসুদ রানা। সেখানেই কর্মসূত্রে পরিচয় হয় ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনীর সঙ্গে। পরিচয় থেকে ভালো লাগা, পরে তা ভালোবাসায় রূপ নেয়। চলতি বছর তাঁরা বিয়ে করেন এবং প্রবাসেই সংসার শুরু করেন।
‘জানা গেছে, জীবিকার তাগিদে দুবাইয়ে অবস্থানকালে একটি রেস্তোরাঁয় কাজ করতেন পীরগঞ্জের হাজীপাড়া এলাকার বাসিন্দা মাসুদ রানা।’
— জি বাংলা ডেস্ক
তবে তাঁদের ভালোবাসার গল্পে নতুন অধ্যায় যুক্ত হয় গত বুধবার। ওই দিন স্বামীর সঙ্গে বাংলাদেশে এসে পীরগঞ্জে শ্বশুরবাড়িতে ওঠেন অশ্বিনী। এখানে এসে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বর্তমানে নতুন পরিচয়ে স্বামীর পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় মাসুদ রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে তা ভালোবাসায় রূপ নেয়। দুজনের সম্মতিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
মূল বিষয়গুলি
- ভালোবাসার টানে ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী।
- ভিনদেশি এই বধূকে একনজর দেখতে প্রতিদিন মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন উৎসুক এলাকাবাসী।
- জানা গেছে, জীবিকার তাগিদে দুবাইয়ে অবস্থানকালে একটি রেস্তোরাঁয় কাজ করতেন পীরগঞ্জের হাজীপাড়া এলাকার বাসিন্দা মাসুদ রানা।
- তবে তাঁদের ভালোবাসার গল্পে নতুন অধ্যায় যুক্ত হয় গত বুধবার।
মাসুদ রানার মা জানান, ছেলে প্রবাসে থাকা অবস্থায় তাঁর প্রেমের সম্পর্কের কথা পরিবার জানতে পারে। বর্তমানে ছেলে ও পুত্রবধূ দুজনই বাড়িতে রয়েছেন। অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেও জানান তিনি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।