১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স
ছবি : জি বাংলা নিউজ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা স্টারশিপ মহাকাশযানকে বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে মাঝ আকাশে ধরে ফেলেছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে নিরাপদে নিচে নেমে আসে স্টারশিপ। এরপর ধীরে ধীরে উৎক্ষেপণকেন্দ্রের দিকে এগিয়ে গিয়ে দুটি বিশাল যান্ত্রিক বাহুর মাঝখানে অবস্থান নেয়। স্পেসএক্সের ভাষায়, এই বাহুগুলো ‘চপস্টিক আর্মস’ নামে পরিচিত।

স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুওট এ ঘটনাকে মহাকাশ অভিযানের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আগুনের মধ্য দিয়ে ছুটে আসা একটি মহাকাশযানকে ইস্পাতের বাহু দিয়ে ধরে ফেলা ছিল মহাকাশ অভিযানের বহুদিনের স্বপ্ন। স্টারশিপকে ধরতে পারার মধ্য দিয়ে সবকিছু বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

‘শুক্রবার স্টারবেসে কারখানা পরিদর্শনের সময় স্পেসএক্স কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বর্তমানে প্রতি দুই সপ্তাহে একটি মহাকাশযান এবং প্রতি চার সপ্তাহে একটি বুস্টার তৈরির সক্ষমতা রয়েছে তাদের।’

— আন্তর্জাতিক ডেস্ক

স্পেসএক্সের প্রধান ইলন মাস্কও দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মহাকাশযানটি যান্ত্রিক বাহুর মধ্যে আটকে থাকার ভিডিও প্রকাশ করে তিনি বলেন, যানটিকে দারুণ দেখাচ্ছে।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

প্রতিবেদনে আরও বলা হয়, এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট ব্যবস্থার ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন। ২২ ঘণ্টার অভিযানে স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। এ সময় মাস্কের স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের জন্য ২৬টি স্যাটেলাইটও কক্ষপথে স্থাপন করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।
  • এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে নিরাপদে নিচে নেমে আসে স্টারশিপ।
  • স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুওট এ ঘটনাকে মহাকাশ অভিযানের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
  • স্পেসএক্সের প্রধান ইলন মাস্কও দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে স্পেসএক্স তিনবার ফিরে আসা বুস্টার রকেটকে যান্ত্রিক বাহুর সাহায্যে ধরে ফেলতে সক্ষম হয়েছিল। তবে স্টারশিপকে ধরার কাজটি ছিল আরও জটিল। কারণ, বুস্টারের তুলনায় মহাকাশযানটি অনেক বেশি উচ্চতা থেকে এবং বেশি গতিতে পৃথিবীতে ফিরে আসে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মহাকাশবিষয়ক বিশেষজ্ঞ ক্লেটন সোয়োপ এ সাফল্যকে বড় প্রযুক্তিগত অর্জন হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান হিসেবে ব্যবহারের ধারণাটি বাস্তবায়ন সম্ভব, এ পরীক্ষায় তার প্রমাণ মিলেছে।

তবে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজির বিশ্লেষক ক্যাথলিন কার্লি বলেছেন, এ সক্ষমতা পুরোপুরি প্রমাণ করতে একাধিক সফল পরীক্ষা প্রয়োজন। বিশেষ করে সংবেদনশীল সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান পরিচালনার ক্ষেত্রে এর নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে।

স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, স্টারশিপের বিভিন্ন সংস্করণ তৈরি করা হচ্ছে। এর একটি সংস্করণ দিয়ে ইন্টারনেট স্যাটেলাইট ও ডেটা সেন্টার মহাকাশে পাঠানো হবে। অন্য সংস্করণগুলো চাঁদ ও মঙ্গলে মানুষ পরিবহনের কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আর্টেমিস অভিযানে চাঁদে অবতরণের যান হিসেবে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা করছে। শনিবারের সাফল্যের পর নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এটিকে প্রায় জাদুকরী ঘটনা হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, এ অর্জন মানুষকে চাঁদে ফেরার লক্ষ্যের আরও কাছে নিয়ে গেছে।

তবে স্টারশিপ প্রকল্পের সামনে এখনো বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো পৃথিবীর কক্ষপথে অবস্থানরত অবস্থায় মহাকাশযানে জ্বালানি স্থানান্তর। চাঁদ কিংবা মঙ্গলে দীর্ঘ অভিযান পরিচালনার জন্য এ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া সুপার হেভি বুস্টার নিয়েও কাজ করছে স্পেসএক্স। শুক্রবার অবতরণের সময় প্রযুক্তিগত সমস্যার কারণে বুস্টারটির গতিপথ পরিবর্তন করে মেক্সিকো উপসাগরের দিকে পাঠাতে হয়। সেটিকেও যান্ত্রিক বাহুর সাহায্যে ধরার পরিকল্পনা ছিল।

গত জুনে শেয়ারবাজারে আত্মপ্রকাশের মাধ্যমে প্রায় ৮৫৭ কোটি ডলার সংগ্রহের পর উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। শুক্রবার স্টারবেসে কারখানা পরিদর্শনের সময় স্পেসএক্স কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বর্তমানে প্রতি দুই সপ্তাহে একটি মহাকাশযান এবং প্রতি চার সপ্তাহে একটি বুস্টার তৈরির সক্ষমতা রয়েছে তাদের।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স

১৫ নভেম্বর ২০২৬, ৯:৫২ এএম · আন্তর্জাতিক

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা স্টারশিপ মহাকাশযানকে বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে মাঝ আকাশে ধরে ফেলেছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফটোকার্ড

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স

আকাশেই স্টারশিপকে কবজায় নিল
মাস্কের স্পেসএক্স

আকাশেই স্টারশিপকে কবজায় নিল
মাস্কের স্পেসএক্স

শিরোনাম