১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের
ইসলামি বক্তা মুফতি আমির হামজা

নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম এবং বিএনপির নেতারা তাঁর আগমন প্রতিহতের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, মাহফিল আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আয়োজকেরা।

আগামী ১৬ নভেম্বর বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা।

তাঁর আগমন প্রতিহত করতে শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে যেকোনো মূল্যে মুফতি আমির হামজার আগমন প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।

‘নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।’

— M Mehedi Hasan Arif (Admin)

নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, ‘আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে। এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। তিনি বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দেবেন। এ জন্য এলাকার শান্তি বিনষ্ট হোক, এটা আমরা হতে দিতে পারি না।’

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন জানান, অতিথি হিসেবে যাঁদের নাম পোস্টারে ছাপা হয়েছে, তাঁদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। তিনি বলেন, ‘না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ…
  • আগামী ১৬ নভেম্বর বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা…
  • তাঁর আগমন প্রতিহত করতে শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
  • নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, ‘আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই।

ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম বলেন, ‘মুফতি আমির হামজা একজন বিতর্কিত বক্তা। চরমোনাই পীর সাহেবকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন। বন্দরে তাঁকে আসতে দেওয়া হবে না, আমরা প্রতিহত করব।’

স্থানীয় বিএনপির সভাপতি মো. ফারুক বলেন, লক্ষণখোলা মাঠে এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আয়োজকেরা অনেক বিশিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়েই পোস্টারে তাঁদের নাম ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ জানান, স্থানীয় পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করা হচ্ছে। শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। এ বিষয়ে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যারা বিরোধিতা করছেন, তাঁরা হয়তো রাজনৈতিক চাপের কারণে এমনটি করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, আয়োজকদের পক্ষ থেকে মাহফিল অনুষ্ঠানের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

১৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম · সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম এবং বিএনপির নেতারা তাঁর আগমন প্রতিহতের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, মাহফিল আয়োজনের প্রস্তুতি।

ফটোকার্ড

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা
প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা
প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

শিরোনাম