কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে একই দিন রাত ১টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত রতব আলী মুন্সির ছেলে।
‘ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মূল বিষয়গুলি
- কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো.
- শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
- গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
- পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা …






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।