১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
ঘটনাস্থলে সেনাবাহিনী

জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এর আগে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটের দিকে গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাসের ওপর বস্তুটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানালে নিরাপত্তার স্বার্থে ওভারপাসে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপদ করে।

পরে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি বস্তুটি উদ্ধার করে ফ্লাইওভারসংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে সেটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

‘তবে আমরা বলতে চাই, এসব করে জামালপুরকে অস্থিতিশীল করা যাবে না, আতঙ্কিত করা যাবে না।’ জামালপুর পুলিশ মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বস্তুটি নিষ্ক্রিয় করতে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

— জি বাংলা ডেস্ক

এদিকে, এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপি।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, ‘রাজনৈতিকভাবে আতঙ্কিত করার জন্য সেই কথিত ফ্যাসিস্টের দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে। নানা উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকের বোমাসদৃশ বস্তুটি সেটারই একটি অংশ। তবে আমরা বলতে চাই, এসব করে জামালপুরকে অস্থিতিশীল করা যাবে না, আতঙ্কিত করা যাবে না।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
  • এর আগে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটের দিকে গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাসের ওপর বস্তুটি পড়ে থাকতে দেখেন পথচারীরা।
  • পরে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়।
  • এদিকে, এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপি।

জামালপুর পুলিশ মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বস্তুটি নিষ্ক্রিয় করতে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে তাতে হাত না দিয়ে নিকটস্থ থানায় জানানোর এবং গুজবে কান না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম · সারাদেশ

জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ফটোকার্ড

জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুরে বোমাসদৃশ বস্তু
নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুরে বোমাসদৃশ বস্তু
নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

শিরোনাম