১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সতর্ক অবস্থানে বিজিবি

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি কারখানায় রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা সেখান থেকে সরে যান। এদিকে মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডসহ মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডসহ মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

এ ছাড়া মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
  • রোববার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা।
  • শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডসহ মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখা…

গাজীপুরে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা রয়েছে। বন্ধ ঘোষণা করা কারখানাগুলো ছাড়া অন্য কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ক্রমাগত শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় সেগুলো খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম · সারাদেশ

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি কারখানায় রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ফটোকার্ড

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শিরোনাম