১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?

মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?
আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। তবে সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাচ্ছেন না আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

তাঁর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্য…’

— জি বাংলা ডেস্ক

সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠে নির্ধারিত স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর-সাহেবরা উপস্থিত থাকবেন। তবে সম্মেলনে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী অংশ নেবেন না।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। তাঁকে মাহফিলে যোগ দিতে না দেওয়ার হুঁশিয়ারি দেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে, বিরোধিতা উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন তাহেরী।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
  • তাঁর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত…
  • শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
  • সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠে নির্ধারিত স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ নিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন। সমাবেশে নেতারা মাহফিলে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করেন। শাহীন আলম রিপন ঘোষণা দেন, মাহফিলে তাঁর অংশগ্রহণ মেনে নেওয়া হবে না।

অন্যদিকে, বিএনপি নেতাদের হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি বলেছিলেন, তাঁর ভক্তরা পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন।

এদিকে, সম্মেলনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠ ব্যবহারে আপত্তি জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছে।

সম্ভাব্য উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের মধ্যস্থতায় তাহেরীকে বাদ দিয়ে বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?

১৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম · সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। তবে সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাচ্ছেন না আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

ফটোকার্ড

মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?

মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী
নেপথ্যে কী?

মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী
নেপথ্যে কী?

শিরোনাম