১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত

দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণের কারণে নাকাল জনজীবন

ধোঁয়াশা আর বিষাক্ত বাতাসে নাকাল ভারতের রাজধানী দিল্লি। ভয়াবহ বায়ুদূষণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। দূষণ কমাতে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না।

এবার দূষণ নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। সরকারি দপ্তরের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুদূষণের কারণে সড়কে যানবাহনের চলাচল কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং এ সিদ্ধান্তের কথা জানান।

‘সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসার অধীন পরিবেশ, খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করবেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসার অধীন পরিবেশ, খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করবেন। একইভাবে পরিবহনমন্ত্রী পঙ্কজ সিংয়ের দায়িত্বে থাকা পরিবহন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের ৫০ শতাংশ কর্মীও বাড়ি থেকে দাপ্তরিক কাজ সারবেন।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

দূষণ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ৪০৩ ছাড়িয়ে ‘মারাত্মক’ পর্যায়ে পৌঁছায়। বিকেল ৪টা নাগাদ তা কিছুটা কমে ৩৭৩-এ নামলেও বাতাসের মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই ছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ধোঁয়াশা আর বিষাক্ত বাতাসে নাকাল ভারতের রাজধানী দিল্লি।
  • এবার দূষণ নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার।
  • শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং এ সিদ্ধান্তের কথা জানান।
  • সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসার অধীন পরিবেশ, খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী দপ্তরের অর্ধেক কর্মী বাড়ি থেকে কাজ করবেন।

তবে জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে এ সিদ্ধান্তে ছাড় রাখা হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বাড়ি থেকে কাজের নিয়মটি শুধু সচিবালয়ের দাপ্তরিক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীরা যথারীতি কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত

১৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম · আন্তর্জাতিক

ধোঁয়াশা আর বিষাক্ত বাতাসে নাকাল ভারতের রাজধানী দিল্লি। ভয়াবহ বায়ুদূষণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। দূষণ কমাতে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না।

ফটোকার্ড

দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত

দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের
বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত

দিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের
বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত

শিরোনাম