১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু

পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু
অভিনেতা গিরি বাবু

দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবনে ৬০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু চলচ্চিত্র অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

গিরি বাবুর মৃত্যুতে শোক জানিয়ে চিরঞ্জীবী লিখেছেন, অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে তেলেগু চলচ্চিত্রে গিরি বাবুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অভিনয়ের স্বতন্ত্র ধরন ও নিজস্ব শৈলী দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। তাঁর চলে যাওয়া চলচ্চিত্রশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। পাশাপাশি প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

‘গিরি বাবুর মৃত্যুতে শোক জানিয়ে চিরঞ্জীবী লিখেছেন, অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে তেলেগু চলচ্চিত্রে গিরি বাবুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

— বিনোদন ডেস্ক

পরিচালক অনিল রবিপুড়িও গিরি বাবুর বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। তাঁর ভাষ্য, অভিনয়, প্রযোজনা ও পরিচালনায় গিরি বাবুর অবদান চলচ্চিত্রশিল্পকে সমৃদ্ধ করেছে। তাঁর অভিনীত স্মরণীয় চরিত্রগুলো সিনেমাপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে।

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

১৯৪৩ সালের ৮ জুন অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্ম গিরি বাবুর। ১৯৭৩ সালে ‘জগমে মায়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। ক্যারিয়ারের শুরুর দিকে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তী সময়ে নায়ক ও বিভিন্ন পার্শ্বচরিত্রেও নিজের দক্ষতার পরিচয় দেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন।
  • তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু চলচ্চিত্র অঙ্গনে।
  • গিরি বাবুর মৃত্যুতে শোক জানিয়ে চিরঞ্জীবী লিখেছেন, অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে তেলেগু চলচ্চিত্রে গিরি বাবুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
  • পরিচালক অনিল রবিপুড়িও গিরি বাবুর বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন গিরি বাবু। তাঁর প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘সিমহা গর্জনা’, ‘মেরুপুদাদি’ ও ‘ইন্দ্রজিৎ’। পরিচালনা করেছেন ‘রানারাঙ্গাম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নি সুখামে নে কোরুকুন্না’র মতো সিনেমা।

২০২৩ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘আন্নি মানচি সাকুনামুলে’তে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতার মৃত্যুতে শোক জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।

বিনোদন থেকে আরও

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে… ২ দিন আগে দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরালবলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু

১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম · বিনোদন

দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবনে ৬০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

ফটোকার্ড

পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু

পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার
দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু

পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার
দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু

শিরোনাম