১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

জনগণের সেবা নিশ্চিত ও রাজস্ব আদায়ে বদ্ধপরিকর সাব-রেজিস্ট্রাররা

জনগণের সেবা নিশ্চিত ও রাজস্ব আদায়ে বদ্ধপরিকর সাব-রেজিস্ট্রাররা
ছবি : জি বাংলা নিউজ

দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রার নিয়োগ এবং জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি বরাদ্দসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে এসব দাবি তুলে ধরেন। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি দাবিগুলো উপস্থাপন করেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।

‘দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রার নিয়োগ এবং জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি বরাদ্দসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।’

— জি বাংলা ডেস্ক

অনুষ্ঠানে মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সাব-রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি পেতে ২০ থেকে ২৫ বছর সময় লাগে। এ পরিস্থিতি বিবেচনায় দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি করা প্রয়োজন।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

দ্বিতীয় দাবিতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারদের স্থায়ী পদ সৃষ্টির প্রস্তাব করা হয়। সংগঠনটির মতে, এতে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং এ বিষয়ে প্রতারণার ঘটনা কমবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রার নিয়োগ এবং জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি বরাদ্দসহ ছয় দফা…
  • সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো.
  • সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো.
  • অনুষ্ঠানে মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন।

তৃতীয় দাবিতে জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়। সংগঠনটির বক্তব্য, অন্যান্য দপ্তরে উপজেলা ও জেলা পর্যায়ের প্রধান কর্মকর্তারা সরকারি গাড়ির সুবিধা পেলেও জেলা রেজিস্ট্রাররা এ সুবিধা থেকে বঞ্চিত।

চতুর্থ দাবিতে নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা এবং কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়। এ প্রসঙ্গে জানানো হয়, এরই মধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও পাওয়া গেছে।

পঞ্চম দাবিতে প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দশম গ্রেডের একজন কর্মকর্তা এবং একজন নির্দিষ্ট কম্পিউটার অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়।

ষষ্ঠ দাবিতে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলা হয়। এর মধ্যে দলিল লেখকদের প্রতিটি দলিলের জন্য পাঁচ হাজার টাকা পারিশ্রমিক নির্ধারণের প্রস্তাব রয়েছে। সংগঠনটির দাবি, তাঁদের বর্তমান পারিশ্রমিক অনেক আগে নির্ধারণ করা হয়েছিল, যা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং দৈনিক ৬০ টাকা পারিশ্রমিকে কাজ করা উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করার দাবি জানানো হয়।

এদিকে ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদিত হওয়ায় দলিল লেখকরা তাঁদের পেশা হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে দলিল লেখকদের পেশা বহাল থাকবে বলে আইনমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাঁচ অর্জনের কথা তুলে ধরল অ্যাসোসিয়েশন

ছয় দফা দাবির পাশাপাশি মহাসচিবের লিখিত বক্তব্যে নিবন্ধন বিভাগের পাঁচটি অগ্রগতির বিষয়ও তুলে ধরা হয়।

এর মধ্যে প্রথমটি হলো, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-তে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন। সংগঠনটির বক্তব্য অনুযায়ী, আগের আইনে জীবনকালীন ভোগদখলের অধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের সুস্পষ্ট বিধান ছিল না। নতুন ধারা সংযোজনের ফলে ভোগদখলের অধিকার নিজের কাছে রেখে সম্পত্তি দানের আইনি স্বীকৃতি মিলেছে।

দ্বিতীয় অর্জন হিসেবে ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়। ২০২৫ সালের ১৯ অক্টোবর জারি করা এ বিধিমালার মাধ্যমে নবম গ্রেডে যোগদান করা সাব-রেজিস্ট্রারদের পদোন্নতির মাধ্যমে দ্বিতীয় গ্রেডে মহাপরিদর্শক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিধিমালা অনুযায়ী পদোন্নতি ও পদায়নও সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

তৃতীয়ত, মাঠপর্যায়ে সাব-রেজিস্ট্রারের প্রায় ১২১টি পদ শূন্য থাকার বিষয়টি তুলে ধরে এর মধ্যে ৮৪টি পদ দ্রুত পূরণের উদ্যোগের কথা জানানো হয়। এ লক্ষ্যে ২০২৬ সালের ১৯ অক্টোবর সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চতুর্থ অর্জন হিসেবে ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদনের বিষয়টি তুলে ধরা হয়। ২০২৫ সালের ২৫ নভেম্বর একনেক সভায় ৬৩২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে দলিল নিবন্ধনে জালিয়াতি ও প্রতারণা কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

পঞ্চম অর্জন হিসেবে ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ সৃজনের প্রস্তাব জমা দেওয়ার কথা জানানো হয়। আইনমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত কর্মকর্তাদের প্রস্তাবিত ক্যাডারে অন্তর্ভুক্ত করার বিষয়টিও প্রস্তাবে রাখা হয়েছে।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রেজিস্ট্রেশন বিভাগ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৮ হাজার ৬২৫ কোটি টাকা। লিখিত বক্তব্যে বলা হয়, এ বিভাগ থেকে রাজস্ব আয় ক্রমাগত বাড়লেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় আধুনিকায়ন হয়নি। তাই নিবন্ধন ব্যবস্থার উন্নয়ন, জনবল কাঠামোর পরিবর্তন এবং কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়েছে।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৭ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৭ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ৯ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জনগণের সেবা নিশ্চিত ও রাজস্ব আদায়ে বদ্ধপরিকর সাব-রেজিস্ট্রাররা

১৫ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম · জাতীয়

দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রার নিয়োগ এবং জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি বরাদ্দসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

ফটোকার্ড

জনগণের সেবা নিশ্চিত ও রাজস্ব আদায়ে বদ্ধপরিকর সাব-রেজিস্ট্রাররা

জনগণের সেবা নিশ্চিত ও রাজস্ব আদায়ে
বদ্ধপরিকর সাব-রেজিস্ট্রাররা

জনগণের সেবা নিশ্চিত ও রাজস্ব আদায়ে
বদ্ধপরিকর সাব-রেজিস্ট্রাররা

শিরোনাম