১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন
রিচার্ড স্টারবান

গ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার ও ব্যান্ডের দেওয়া বিবৃতিতে স্টারবানের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে।

১৯৭২ সাল থেকে ‘দ্য ওক রিজ বয়েজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন স্টারবান। এর আগে তিনি সংগীতসম্রাট এলভিস প্রিসলির ব্যাকআপ গায়ক হিসেবে কাজ করতেন। সেই কাজ ছেড়ে তিনি যোগ দেন এই ভোকাল গ্রুপে। দলটির জনপ্রিয় গান ‘এলভিরা’ বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে।

‘গ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা গেছেন।’

— বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ব্যান্ডের সঙ্গে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন স্টারবান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৫ সালে তাঁর নিয়মিত সফর ও পরিবেশনা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

‘দ্য ওক রিজ বয়েজ’ তাদের সংগীতজীবনে পাঁচটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছে এবং ২৩ বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সামনে সংগীত পরিবেশন করেছে। পাশাপাশি ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান এবং ‘গ্র্যান্ড ওলে অপ্রি’তেও পারফর্ম করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা গেছেন।
  • ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার ও ব্যান্ডের দেওয়া বিবৃতিতে স্টারবানের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
  • ১৯৭২ সাল থেকে ‘দ্য ওক রিজ বয়েজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন স্টারবান।
  • দীর্ঘদিন ব্যান্ডের সঙ্গে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন স্টারবান।

এ ছাড়া কিংবদন্তি সংগীতশিল্পী জনি ক্যাশের সঙ্গে সফর করেছে দলটি। পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিং স্লাইডিন’ অ্যাওয়ে’তে ব্যাকআপ ভোকালও দিয়েছে তারা।

রিচার্ড স্টারবানের মৃত্যুতে কান্ট্রি ও গসপেল সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিনোদন থেকে আরও

পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে… ২ দিন আগে দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরালবলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাড়ুকোনের কান… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

১৫ নভেম্বর ২০২৬, ১:০২ পিএম · বিনোদন

গ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

ফটোকার্ড

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন

কিংবদন্তি সংগীতশিল্পী
রিচার্ড স্টারবান মারা গেছেন

কিংবদন্তি সংগীতশিল্পী
রিচার্ড স্টারবান মারা গেছেন

শিরোনাম