১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
গ্রেপ্তার রনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনি (৪১) নামে এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. আল-আমিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রনি পাইনাদী মধ্যপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। আটক আল-আমিন পাশের মিজমিজি এলাকার আব্দুল আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করেন।

‘নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনি (৪১) নামে এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।’

— জি বাংলা ডেস্ক

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে রনির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। বিশেষ করে তাঁর পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন আল-আমিনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনি (৪১) নামে এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
  • রোববার (১৫ নভেম্বর) সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
  • নিহত রনি পাইনাদী মধ্যপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।
  • পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে রনির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

পুলিশের এক সদস্য জানান, দু-এক দিন আগে রনি ও তাঁর স্ত্রীর সঙ্গে আল-আমিনের কথা-কাটাকাটি হয়েছিল। ওই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, ছুরিকাঘাতে রনি নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আল-আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন হত্যার কথা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১৫ নভেম্বর ২০২৬, ১:০৪ পিএম · সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনি (৪১) নামে এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. আল-আমিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ফটোকার্ড

পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পূর্ববিরোধের জেরে গাড়িচালককে
ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পূর্ববিরোধের জেরে গাড়িচালককে
ছুরিকাঘাতে হত্যা, আটক ১

শিরোনাম