কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।
‘ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানায়, ভোর পৌনে ৫টার দিকে কড়াইল বস্তির পশ্চিম পাশে অগ্নিকাণ্ডের খবর পায় তারা।’
— M Mehedi Hasan Arif (Admin)
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানায়, ভোর পৌনে ৫টার দিকে কড়াইল বস্তির পশ্চিম পাশে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
ফায়ার সার্ভিস জানায়, আগুনে সাতটি ঘর ও একটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মূল বিষয়গুলি
- রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
- বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
- শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
- ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানায়, ভোর পৌনে ৫টার দিকে কড়াইল বস্তির পশ্চিম পাশে অগ্নিকাণ্ডের খবর পায় তারা।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।