১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
ঘটনাস্থল

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখের মহল্লায় বাহরাইন ও ওমানপ্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এরপর ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

‘মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।’

— জি বাংলা ডেস্ক

প্রবাসী সাবিন মিয়ার ছেলে তুহিন মিয়া জানান, তাঁর আরও দুই ভাই প্রবাসে থাকেন। বড় ভাই ওমানে এবং ছোট ভাই বাহরাইনে থাকেন। প্রায় দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। ঘটনার রাতে তিনি চুনারুঘাট উপজেলার আসামপাড়ায় ছিলেন। প্রতিবেশীর ফোনে ডাকাতির খবর পেয়ে মোটরসাইকেলে সকাল ৬টার মধ্যে বাড়িতে পৌঁছান।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

তুহিনের অভিযোগ, ঘটনার পর স্থানীয়দের নিয়ে থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের সঙ্গে যোগাযোগ হয়। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ পরিদর্শন করে এবং ছবি ধারণ করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
  • শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখের মহল্লায় বাহরাইন ও ওমানপ্রবাসী সাবিন মিয়ার …
  • পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়।
  • প্রবাসী সাবিন মিয়ার ছেলে তুহিন মিয়া জানান, তাঁর আরও দুই ভাই প্রবাসে থাকেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিডি করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৫ নভেম্বর ২০২৬, ১:১৫ পিএম · সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফটোকার্ড

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে
দুর্ধর্ষ ডাকাতি

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে
দুর্ধর্ষ ডাকাতি

শিরোনাম