জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৫ নভেম্বর) জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
‘সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।’
— জি বাংলা ডেস্ক
সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার জানান, ডা. ইসমাইল সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠে। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে এবং সংগঠনের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান
তবে ডা. ইসমাইল হোসেন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে তিনি সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন বলে জানান।
মূল বিষয়গুলি
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা.
- রোববার (১৫ নভেম্বর) জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সংগঠনের কর্মী ডা.
- সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার জানান, ডা.
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দখলের আশঙ্কায় ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগের দিন ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যান। পরদিন হাসপাতাল দখলের আশঙ্কার কথা জানিয়ে চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়।
এ ছাড়া হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগও ডা. ইসমাইলের বিরুদ্ধে তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।