মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের
২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের শীর্ষ নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটটি।
রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতারা।
আসিয়ানের সিদ্ধান্ত অনুযায়ী, জোটের সম্মেলনে মিয়ানমার কেবল নিম্নপর্যায়ের পেশাদার কূটনীতিকদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবে। অর্থাৎ দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইংসহ শীর্ষ নেতারা আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশ নিতে পারবেন না।
‘২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের শীর্ষ নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটটি।’
— আন্তর্জাতিক ডেস্ক
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, যা একপর্যায়ে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে রূপ নেয়।
আরও পড়ুন
ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি
পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০২১ সালের এপ্রিলে মিয়ানমারের জন্য পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করে আসিয়ান। এতে সহিংসতা বন্ধ, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। তবে পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় দেশটির শীর্ষ নেতাদের সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে জোটটি।
মূল বিষয়গুলি
- ২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের শীর্ষ নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সি…
- রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
- আসিয়ানের সিদ্ধান্ত অনুযায়ী, জোটের সম্মেলনে মিয়ানমার কেবল নিম্নপর্যায়ের পেশাদার কূটনীতিকদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবে।
- আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা শ…
ম্যানিলার সম্মেলনে আসিয়ান নেতারা মিয়ানমারের সব পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি দেশটিতে সহিংসতা ও মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
মিয়ানমারবিষয়ক আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো বলেন, দেশটিতে এখনো বোমা হামলা ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর পদক্ষেপ ধাপে ধাপে পর্যবেক্ষণ করবে আসিয়ান।
এদিকে সাবেক সামরিক প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর আসিয়ানের কয়েকটি সদস্যদেশ সফর করেছেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত মিয়ানমারের নির্বাচন ব্যাপকভাবে কারচুপিপূর্ণ বলে সমালোচিত হয়েছে।
যদিও মিন অং হ্লাইংয়ের এসব সফরে বাধা দেয়নি আসিয়ান, তবে জোটের নেতারা স্পষ্ট করেছেন, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে ২০২১ সালের পাঁচ দফা ঐকমত্যই তাদের প্রধান ভিত্তি হিসেবে বহাল থাকবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।