১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায়
ছবি : জি বাংলা নিউজ

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় অনুষ্ঠেয় এ বৈঠকে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। তবে মালিকপক্ষ প্রস্তাব দেওয়ার জন্য চার দিন সময় নেয়। সে অনুযায়ী গত বৃহস্পতিবার তাদের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও আজকের তৃতীয় বৈঠকে সেটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

‘মালিকপক্ষের একটি সূত্র জানায়, আগের মজুরি বোর্ডগুলোর রীতি অনুসরণ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা শ্রমিকদের দেওয়ার সামর্থ্যের চেয়ে কিছুটা কম মজুরির প্রস্তাব করবেন।’

— জি বাংলা ডেস্ক

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একাধিক সদস্যের সূত্রে জানা গেছে, মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে। তাঁদের মতে, শ্রমিকপক্ষ দরকষাকষির সুযোগ রাখতে ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে। একইভাবে মালিকপক্ষও দরকষাকষির সুযোগ রেখে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

মালিকপক্ষের একটি সূত্র জানায়, আগের মজুরি বোর্ডগুলোর রীতি অনুসরণ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা শ্রমিকদের দেওয়ার সামর্থ্যের চেয়ে কিছুটা কম মজুরির প্রস্তাব করবেন। এতে পরবর্তী বৈঠকগুলোতে দরকষাকষির মাধ্যমে প্রস্তাবিত মজুরি বাড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি সরকার কোনো উদ্যোগ নিলে সেটিও বিবেচনায় নেওয়া যাবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
  • এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
  • ওই বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়।
  • বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একাধিক সদস্যের সূত্রে জানা গেছে, মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে।

এদিকে, মজুরি বৃদ্ধির আন্দোলন কিছুটা কমে এলেও গত রোববার (১৫ নভেম্বর) শ্রম আইনের ১৩(১) ধারা অনুসরণ করে ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আরও কিছু কারখানায় উৎপাদন শুরু হলেও শেষ পর্যন্ত সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৭ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৭ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ৯ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায়

১৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম · জাতীয়

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় অনুষ্ঠেয় এ বৈঠকে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।

ফটোকার্ড

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের
তৃতীয় বৈঠক বেলা ১১টায়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের
তৃতীয় বৈঠক বেলা ১১টায়

শিরোনাম