হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান
হরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে—এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে প্রণালিটি দিয়ে জাহাজ পাঠানোর আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পাতা হচ্ছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি ইরান। তবে অতীতে দেশটি এ ধরনের মাইন পেতে রাখার কথা জানিয়েছিল।
‘হরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে—এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান।’
— আন্তর্জাতিক ডেস্ক
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে ট্যাংকারগুলোকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। যেসব দেশ ও কোম্পানির জাহাজ এই পথে চলাচল করে, তাদেরও আগেভাগে ইরানের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি
তেহরানের দাবি, জাহাজ চলাচলের ক্ষেত্রে এই নির্দেশনা প্রায় প্রতিদিনই লঙ্ঘন করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত কিংবা মাইন পাতা রয়েছে এমন নৌপথ দিয়ে জাহাজ চলাচলের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে দাবি করেছে ইরান।
মূল বিষয়গুলি
- হরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে—এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান।
- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
- প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পাতা হচ্ছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি ইরান।
- ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে ট্যাংকারগুলোকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।
দেশটির ভাষ্য, এ ধরনের নির্দেশনা অমান্য করে জাহাজ চলাচল অব্যাহত থাকলে হামলা ও সংঘর্ষের মতো ঘটনা ঘটতেই থাকবে। ইরানের দাবি, আজ এ ধরনের পাঁচটি এবং গতকাল চারটি ঘটনা ঘটেছে।
তবে হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পাতা হয়েছে কি না, সে বিষয়ে ইরানের অবস্থান এখনো স্পষ্ট নয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।