হেলাল খানের থেকে ‘তুই ফ্যাসিস্ট’ শোনার পর যা বললেন জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক হেলাল খান ও চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। একপর্যায়ে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেন হেলাল খান।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে এ ঘটনার সূত্রপাত হয়। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসি গেটে চলচ্চিত্র ও এফডিসিসংশ্লিষ্ট নেতা-কর্মী এবং কর্মচারীরা মানববন্ধনের আয়োজন করেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্য।
কর্মসূচি শেষ হওয়ার পর ক্ষুব্ধ হন হেলাল খান। তিনি শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর মুখোমুখি হন। এ সময় জয় বিষয়টি ব্যাখ্যা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হেলাল খানের ক্ষোভ কমেনি।
‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক হেলাল খান ও চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।’
— বিনোদন ডেস্ক
সমিতির সামনে বসে থাকা ব্যক্তিদের উদ্দেশ্য করেও মন্তব্য করেন হেলাল খান। তিনি বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
আরও পড়ুন
‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা
হেলাল খান জাসাসের আহ্বায়ক। অন্যদিকে জয় চৌধুরী চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
মূল বিষয়গুলি
- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক হেলাল খান ও চিত্রনায়ক জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হ…
- রোববার (১৫ নভেম্বর) বিকেলে এ ঘটনার সূত্রপাত হয়।
- কর্মসূচি শেষ হওয়ার পর ক্ষুব্ধ হন হেলাল খান।
- সমিতির সামনে বসে থাকা ব্যক্তিদের উদ্দেশ্য করেও মন্তব্য করেন হেলাল খান।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।