কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা
কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও আন্দোলনের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এক মাসের জন্য বন্ধের নোটিশ সাঁটানো হয়।
নোটিশে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব বিভাগ চালু হলে আগামী ৩০ নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০২৬-এর ১২ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ১৪ নভেম্বর থেকে আগামী ৩০ দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।
‘এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই কারখানাটির শ্রমিকদের তিন-চার মাসের বেতন বকেয়া থাকার কথা শুনে আসছেন।’
— জি বাংলা ডেস্ক
রোববার সকালে শত শত শ্রমিক কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান। আগামী এক মাস কারখানাটি বন্ধ থাকলে আর্থিক সংকটে পড়বেন অন্তত সহস্রাধিক শ্রমিক ও তাঁদের পরিবার।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
শ্রমিক মৌসুমী আক্তার জানান, কয়েক বছর ধরেই বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষ তালবাহানা করছে। কয়েক মাসের বেতন বকেয়া পড়লে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। তখন বেতন দিয়ে তাঁদের আবার কাজে ফিরিয়ে নেওয়া হয়। প্রায় চার মাস আগেও এমন আন্দোলনের সময় প্রশাসনের উপস্থিতিতে প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে একটি কাগজে স্বাক্ষর করা হয়।
মূল বিষয়গুলি
- কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
- রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এক মাসের জন্য বন্ধের নোটিশ সাঁটানো হয়।
- নোটিশে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব বিভাগ চালু হলে আগামী ৩০ নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হবে।
- রোববার সকালে শত শত শ্রমিক কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান।
তিনি বলেন, তিন-চার মাস ভালোভাবে চললেও সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হয় চলতি মাসের ৩ তারিখে। অক্টোবর মাসের বেতন ১৫ তারিখে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে ১২ তারিখের বৈঠকে জানানো হয়, বেতন দেওয়া হবে ২৫ তারিখে। শ্রমিকরা এ সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় রোববার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে মালিকপক্ষ।
কারখানাটির পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ব্যাংক থেকে তাঁরা কোনো সহযোগিতা পাচ্ছেন না। পোশাক শিপমেন্ট দিতে পারলেই কারখানা চালানো সম্ভব। শ্রমিকরা বিভিন্ন অজুহাতে ঠিকমতো কাজে আসেন না এবং ওভারটাইম করতে চান না। এ কারণে নির্ধারিত সময়ে পোশাক শিপমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এত কিছুর পরও তাঁরা শ্রমিকদের বেতন পরিশোধ করে যাচ্ছেন।
তিনি বলেন, সর্বশেষ শুধু অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ নভেম্বর বৈঠক করে ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা জানানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা তা মানতে রাজি নন; বরং আন্দোলনের চেষ্টা করছেন। তাঁরা কোনো ঝামেলা চান না। এ কারণে বাধ্য হয়ে এক মাসের জন্য কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন।
কারখানা বন্ধের ঘোষণায় চান্দিনার বেলাশহরের ‘ডেনিম গার্মেন্টস’ এলাকাও অচল হয়ে পড়েছে। দোকানপাটে মানুষের উপস্থিতি কমে গেছে, পুরো এলাকায় কমেছে কর্মচাঞ্চল্য।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই কারখানাটির শ্রমিকদের তিন-চার মাসের বেতন বকেয়া থাকার কথা শুনে আসছেন। পরে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের পরামর্শ দেওয়া হলে মালিকপক্ষ তা মেনে নেয়। এরপর থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হচ্ছিল।
তিনি বলেন, এবার শুধু এক মাসের বেতন বকেয়া রয়েছে। এ বেতন পরিশোধের জন্য মালিকপক্ষ ১৫ দিনের বেশি সময় চেয়েছে। কিন্তু শ্রমিকরা তা মানতে রাজি হননি। রোববার (১৫ নভেম্বর) শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের দায়িত্বও নেওয়া হয়েছিল। তারপরও শ্রমিকরা কারও কথা শুনতে চাননি।
শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানাটি চালু করতে পারে বলে তিনি জানতে পেরেছেন। যারা কাজে ফিরতে চান, তাঁদের সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান ইউএনও।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।