ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণকান্দা ও সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে। সে পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
‘রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণকান্দা ও সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’
— জি বাংলা ডেস্ক
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে সূর্যনগর দৃষ্টিনন্দন মসজিদ দেখতে যাচ্ছিল। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাঙ্গায় নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরমানের মৃত্যু হয়। আহত অপর দুই বন্ধুর অবস্থা গুরুতর।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম জানান, মোটরসাইকেলের এক আরোহী নিহত ও দুজন আহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে ঘটনাস্থল শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশ সেখানে গেছে। এ ঘটনায় শিবচর হাইওয়ে থানা আইনগত ব্যবস্থা নেবে।
মূল বিষয়গুলি
- ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
- রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণকান্দা ও সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- নিহত আরমান ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে।
- পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে সূর্যনগর দৃষ্টিনন্দন মসজিদ দেখতে যাচ্ছিল।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।