১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
ধর্ম

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে?

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে?
ছবি : জি বাংলা নিউজ

বর্তমানে অনেকেই মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। যাতায়াতের পথে কিংবা অবসর সময়ে সহজে কুরআন পড়ার সুযোগ থাকায় দিন দিন বাড়ছে এ অভ্যাস। তবে মোবাইল ফোনে কুরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ইসলামি আলেমদের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করলেও সওয়াব পাওয়া যাবে। তবে মোবাইলের পরিবর্তে মুদ্রিত কুরআন শরিফ বা মুসহাফ দেখে পড়া উত্তম। এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মোহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

তিনি জানান, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত রয়েছে। মুসহাফ হাতে নিয়ে তিলাওয়াত করা, আয়াতের দিকে তাকানো এবং তা নিয়ে চিন্তাভাবনার সুযোগ তৈরি হয়। এসব বিষয় কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিলাওয়াতের গুরুত্ব বাড়ায়।

‘ফতোয়ায় আরও বলা হয়েছে, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই বেশি উপযোগী হতে পারে।’

— ইসলাম ও জীবন ডেস্ক

তবে কেউ মোবাইল ফোনে কুরআন পড়লেও আল্লাহর রহমতে সওয়াব পাবেন বলে আশা করা যায়। তাই মুদ্রিত কুরআন কাছে না থাকলে মোবাইলের মাধ্যমে তিলাওয়াত করতেও বাধা নেই।

আরও পড়ুন জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী? জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী? ধর্ম ৯ ঘণ্টা আগে

এ বিষয়ে একটি ফতোয়ায় বলা হয়েছে, মোবাইলের স্ক্রিনে যখন কুরআনের আয়াত দৃশ্যমান থাকে, তখন স্ক্রিনের ওই অংশকে কুরআনের পাতার মতো গণ্য করা হয়। ফলে অজু ছাড়া সরাসরি আয়াত দৃশ্যমান অংশ স্পর্শ করা জায়েজ নয়। তবে মোবাইলের বডি বা ফ্রেম স্পর্শ করতে অজুর প্রয়োজন নেই।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বর্তমানে অনেকেই মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনে পবিত্র কুরআন তিলাওয়াত করেন।
  • ইসলামি আলেমদের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করলেও সওয়াব পাওয়া যাবে।
  • তিনি জানান, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত রয়েছে।
  • তবে কেউ মোবাইল ফোনে কুরআন পড়লেও আল্লাহর রহমতে সওয়াব পাবেন বলে আশা করা যায়।

ফতোয়ায় আরও বলা হয়েছে, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই বেশি উপযোগী হতে পারে।

এ বিষয়ে পাকিস্তানের জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউনের একটি ফতোয়াতেও মুসহাফ দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।

ধর্ম থেকে আরও

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?বিয়ে মহান আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত এবং ঈমানের পূর্ণতার সহায়ক।… ১৫ দিন আগে আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ মহাঅষ্টমী ও কুমারী পূজাশারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মহামায়ার আরাধনা।… ২৮ দিন আগে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদেরবিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং তাবলিগ জামাতের ধর্মীয় কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ… ১৩ অক্টোবর ২০২৬ এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তামানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভুয়া ভিডিও তৈরি এবং কণ্ঠস্বর নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন মক্কার পবিত্র… ১২ অক্টোবর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে?

১৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম · ধর্ম

বর্তমানে অনেকেই মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। যাতায়াতের পথে কিংবা অবসর সময়ে সহজে কুরআন পড়ার সুযোগ থাকায় দিন দিন বাড়ছে এ অভ্যাস। তবে মোবাইল ফোনে কুরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ফটোকার্ড

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে?

অজু ছাড়া মোবাইলে
কুরআন পড়া যাবে?

অজু ছাড়া মোবাইলে
কুরআন পড়া যাবে?

শিরোনাম