আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।
আইসিসি জানিয়েছে, এ সিদ্ধান্ত জয় শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখাই সংস্থাটির লক্ষ্য। ভবিষ্যৎ পরিকল্পনায় বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং বাণিজ্যিক উন্নয়নের ওপর জোর দেওয়া হবে।
নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি অনেক সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন একই সঙ্গে বিশেষ সুযোগ ও দায়িত্ব। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
‘ভক্ত, অ্যাথলেট, বাণিজ্যিক অংশীদার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের কথা বিবেচনায় রেখে ক্রিকেটের জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, ক্রিকেটের সবচেয়ে শক্তির জায়গা হলো মানুষকে একই ছায়াতলে আনতে পারার ক্ষমতা।’
— স্পোর্টস ডেস্ক
তিনি আরও বলেন, ‘আমাদের খেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি আমরা। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাকে নতুন দর্শকদের কাছে পরিচিত করার এবং খেলোয়াড় ও ভক্তদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার দারুণ সুযোগ।’
আরও পড়ুন
‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
জয় শাহ বলেন, ‘সফল ইভেন্ট আয়োজনের বাইরেও আমাদের দায়িত্বের পরিধি অনেক বিস্তৃত। ভক্ত, অ্যাথলেট, বাণিজ্যিক অংশীদার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের কথা বিবেচনায় রেখে ক্রিকেটের জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
মূল বিষয়গুলি
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ।
- আইসিসি জানিয়েছে, এ সিদ্ধান্ত জয় শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন।
- নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি অনেক সম্মানিত।
- তিনি আরও বলেন, ‘আমাদের খেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি আমরা।
তিনি আরও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, ক্রিকেটের সবচেয়ে শক্তির জায়গা হলো মানুষকে একই ছায়াতলে আনতে পারার ক্ষমতা। বোর্ড ও সদস্যদের সমর্থনে আমাদের মনোযোগ থাকবে আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার দিকে। পাশাপাশি নিশ্চিত করতে হবে, আমাদের অর্জিত উন্নতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যাবে।’






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।