১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
রাজনীতি

ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান

ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান
ছবি : জি বাংলা নিউজ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক বিবৃতিতে এসব কথা জানান।

বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে এবং সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দিয়েছে। ছাত্র জমিয়ত এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

‘বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখা-উপশাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।’

— জি বাংলা ডেস্ক

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার অন্যতম প্রধান প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান, গণহত্যা ও দমন-পীড়নের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা। অথচ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তাতে সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার পরিপন্থী। এ ধরনের তৎপরতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।

আরও পড়ুন জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার রাজনীতি ১১ ঘণ্টা আগে

সংগঠনটির নেতারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা কিংবা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদ…
  • সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক বিবৃতিতে এসব কথা জানান।
  • বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে এবং সংগঠনটির সর্বস্তরের নেতাকর্ম…
  • বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার অন্যতম প্রধান প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনের অবস…

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে হতাশা তৈরি করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অপরাধীদের দ্রুত বিচার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার কোনো বিকল্প নেই। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা বন্ধে রাষ্ট্রকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখা-উপশাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে প্রতিহত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্র জমিয়ত বাংলাদেশ দায়িত্বশীল ও আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।

রাজনীতি থেকে আরও

১১ দলের ট্রেনমার্চ স্থগিত ১১ দলের ট্রেনমার্চ স্থগিতঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প… ২ দিন আগে ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’ ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু… ৩ দিন আগে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল… ৩ দিন আগে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভীজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান

১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম · রাজনীতি

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

ফটোকার্ড

ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান

ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে
ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান

ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে
ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান

শিরোনাম