১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
ধর্ম

জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?

জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?
ছবি : জি বাংলা নিউজ

কালো জাদুর প্রভাবে কেউ নামাজ ও কোরআন তিলাওয়াত ছেড়ে দিলে, পরিবারের সঙ্গে অশান্তি করলে কিংবা স্ত্রীকে তালাক দিলে এর দায়ভার কার ওপর বর্তাবে? এমনকি জাদুর প্রভাবে কেউ আত্মহত্যা করলে তার গুনাহ হবে কি না, তা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি মুফতি তাওহীদুল ইসলাম।

তিনি জানান, জাদুর প্রভাবে কোনো ব্যক্তি সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে পড়লে এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই অবস্থায় তাঁর দেওয়া তালাক কার্যকর হবে না। একইভাবে সে সময়ের কথাবার্তা ও অন্যান্য কাজের শরয়ি বিধানও স্বাভাবিক অবস্থার মতো প্রযোজ্য হবে না।

‘তিনি জানান, জাদুর প্রভাবে কোনো ব্যক্তি সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে পড়লে এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই অবস্থায় তাঁর দেওয়া তালাক কার্যকর হবে না।’

— ইসলাম ও জীবন ডেস্ক

ফতোয়ায় বলা হয়েছে, এমন অবস্থায় কেউ নামাজ বা কোরআন তিলাওয়াত করতে না পারলেও তিনি গুনাহগার হবেন না। জাদুর কারণে সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় টানা ছয় ওয়াক্ত নামাজ ছুটে গেলে সুস্থ হওয়ার পর সেগুলোর কাজা আদায় করতে হবে না। তবে ছয় ওয়াক্তের কম নামাজ ছুটলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে।

আরও পড়ুন অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে? অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে? ধর্ম ১০ ঘণ্টা আগে

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শপথ করে বলতে হবে, তিনি জাদুর প্রভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং ওই সময়ের ঘটনা তাঁর মনে নেই।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কালো জাদুর প্রভাবে কেউ নামাজ ও কোরআন তিলাওয়াত ছেড়ে দিলে, পরিবারের সঙ্গে অশান্তি করলে কিংবা স্ত্রীকে তালাক দিলে এর দায়ভার কার ওপর বর্তাবে?
  • এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি মুফতি তাওহীদুল ইসলাম।
  • তিনি জানান, জাদুর প্রভাবে কোনো ব্যক্তি সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে পড়লে এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই অবস্থায় তাঁর দেওয়া তালাক কার্যকর হবে না।
  • ফতোয়ায় বলা হয়েছে, এমন অবস্থায় কেউ নামাজ বা কোরআন তিলাওয়াত করতে না পারলেও তিনি গুনাহগার হবেন না।

তবে জাদুর কারণে কেউ মানসিক অস্থিরতা, কষ্ট বা চাপের মধ্যে থাকলেও যদি তাঁর জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকে, তাহলে বিধান ভিন্ন হবে। এমন অবস্থায় নিজের ইচ্ছায় স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হবে। একইভাবে নামাজ ছেড়ে দিলে এর জন্য তাঁকেই জবাবদিহি করতে হবে এবং ছুটে যাওয়া নামাজের কাজা আদায় করতে হবে।

আত্মহত্যার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। কেউ সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় আত্মহত্যা করলে আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করবেন বলে আশা করা যায়। তবে জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকা অবস্থায় আত্মহত্যা করলে তা কবিরা গুনাহ। এ ক্ষেত্রে কাজটির দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে।

এ বিষয়ে ফতোয়ায় ‘ফাতাওয়া শামি’ ও ‘ফাতাওয়া হিন্দিয়া’ গ্রন্থের বরাত দেওয়া হয়েছে। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, অচেতন অবস্থা এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ক্ষেত্রে তালাক ও নামাজের বিধান ব্যাখ্যা করা হয়েছে।

ধর্ম থেকে আরও

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?বিয়ে মহান আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত এবং ঈমানের পূর্ণতার সহায়ক।… ১৫ দিন আগে আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ মহাঅষ্টমী ও কুমারী পূজাশারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মহামায়ার আরাধনা।… ২৮ দিন আগে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদেরবিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং তাবলিগ জামাতের ধর্মীয় কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ… ১৩ অক্টোবর ২০২৬ এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তামানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভুয়া ভিডিও তৈরি এবং কণ্ঠস্বর নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন মক্কার পবিত্র… ১২ অক্টোবর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?

১৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম · ধর্ম

কালো জাদুর প্রভাবে কেউ নামাজ ও কোরআন তিলাওয়াত ছেড়ে দিলে, পরিবারের সঙ্গে অশান্তি করলে কিংবা স্ত্রীকে তালাক দিলে এর দায়ভার কার ওপর বর্তাবে? এমনকি জাদুর প্রভাবে কেউ আত্মহত্যা করলে তার গুনাহ হবে কি না, তা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ফটোকার্ড

জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?

জাদুর প্রভাবে তালাক
ইসলামের বিধান কী?

জাদুর প্রভাবে তালাক
ইসলামের বিধান কী?

শিরোনাম