১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

নার্গিসকে বিয়ে করে যারপরনাই খুশি চীনা নাগরিক

নার্গিসকে বিয়ে করে যারপরনাই খুশি চীনা নাগরিক
ছবি : জি বাংলা নিউজ

ভালোবাসার টানে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন জ্যাকি চেউং। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করে শুরু করেছেন নতুন জীবন। দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতেই এ বিয়ের আয়োজন করা হয়েছে।

জ্যাকি ও নার্গিসের পরিচয় কর্মক্ষেত্র থেকে। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি। সেখানেই তাঁদের পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি জানার পর সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।

‘এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন।’

— জি বাংলা ডেস্ক

পরে জ্যাকি চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মোবাইল ফোন ও অনলাইনে নিয়মিত কথা বলতে বলতে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথনের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

জ্যাকি চেউং জানান, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পেতে চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। তাঁকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত জ্যাকি। বাংলাদেশে এসে স্ত্রীর পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়েও খুশি তিনি। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভালোবাসার টানে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন জ্যাকি চেউং।
  • পরিবার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
  • জ্যাকি ও নার্গিসের পরিচয় কর্মক্ষেত্র থেকে।
  • পরে জ্যাকি চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন।

নার্গিস আক্তার জানান, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তাঁকে বিয়ে করতে জ্যাকি চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করতে চান তিনি। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুখে সংসার করার প্রত্যাশা তাঁর।

নার্গিস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরি চালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।

বাংলাদেশে এসে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন জ্যাকি। বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে তাঁর। নতুন জীবনের শুরুতে স্ত্রীর পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনও এ বিয়েতে আনন্দিত। তাঁদের কাছে ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার বিষয়টি যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা—এরপর বিয়ে। দুই দেশের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে এক হওয়া জ্যাকি ও নার্গিসের সামনে এখন নতুন সংসার গড়ার স্বপ্ন।

এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, আবার কেউ তাঁর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। সব মিলিয়ে বিদেশি জামাইকে ঘিরে নার্গিসের বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড়।

সারাদেশ থেকে আরও

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নার্গিসকে বিয়ে করে যারপরনাই খুশি চীনা নাগরিক

১৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম · সারাদেশ

ভালোবাসার টানে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন জ্যাকি চেউং। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করে শুরু করেছেন নতুন জীবন। দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

ফটোকার্ড

নার্গিসকে বিয়ে করে যারপরনাই খুশি চীনা নাগরিক

নার্গিসকে বিয়ে করে
যারপরনাই খুশি চীনা নাগরিক

নার্গিসকে বিয়ে করে
যারপরনাই খুশি চীনা নাগরিক

শিরোনাম