আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন বক্তব্য দিয়েছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তাঁর দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে তাঁকে ফাঁসানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাসুমা আক্তার।
তিনি বলেন, তাঁর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে থাকতেন তিনি। তাঁর বাবা ছিলেন একজন কৃষক। দরিদ্র পরিবার থেকে উঠে এসে কেবল লেখাপড়া ও নিজের যোগ্যতায় পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন জাহাঙ্গীর আলম।
‘চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন বক্তব্য দিয়েছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার।’
— জি বাংলা ডেস্ক
মাসুমা আক্তার বলেন, ‘আপনারা তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছেন। কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলায় আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তা ডাহা মিথ্যা। যা বলা হচ্ছে, তার কিছুই করেননি উনি। আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে।’
আরও পড়ুন
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী
স্বামীর সততা নিয়ে মাসুমার দাবি, জাহাঙ্গীর আলমের আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কোনো ধরনের বাড়তি সুবিধা নেননি। সৎভাবে চাকরি করে গেছেন।
মূল বিষয়গুলি
- চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন বক্তব্য দিয়েছেন তাঁর…
- রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাসুমা আক্তার।
- তিনি বলেন, তাঁর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
- মাসুমা আক্তার বলেন, ‘আপনারা তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছেন।
এর আগে মোবাইল ফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী।
গত শনিবার রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে চট্টগ্রামের একটি আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে মাসুমা আক্তারের দাবি, মোবাইল ফোন হ্যাক করে পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে এই মামলায় জড়ানো হয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।