আওয়ামী লীগ জঙ্গি সন্ত্রাসীদের দল: নিপুণ রায়
আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপির নেতৃত্বে শোভাযাত্রাটি দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল্লাহপুরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ যে একটি জঙ্গি ও সন্ত্রাসীদের দল, তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে।
‘রাজপথে থেকে মানুষের জানমালের হেফাজত করব এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসসহ সব প্রতিপক্ষকে মোকাবিলা করব—এটাই হোক আজ আমাদের শপথ।” শোভাযাত্রা ও সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা…’
— M Mehedi Hasan Arif (Admin)
দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা জনগণকে সহযোগিতা করতে, জনগণের পাশে থাকতে এবং সরকারকে সার্বিক সহযোগিতা করতে এখন থেকে রাজপথে থাকব। রাজপথে থেকে মানুষের জানমালের হেফাজত করব এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসসহ সব প্রতিপক্ষকে মোকাবিলা করব—এটাই হোক আজ আমাদের শপথ।”
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
শোভাযাত্রা ও সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মূল বিষয়গুলি
- আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি।
- সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপির নেতৃত্বে শোভাযাত্রাটি দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ…
- সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ যে একটি জঙ্গি ও সন্ত্রাসীদের দল, তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবারও…
- দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা জনগণকে সহযোগিতা করতে, জনগণের পাশে থাকতে এবং সরকারকে সার্বিক সহযোগিতা করতে এখন থেকে রাজপথে থাকব।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।