১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা

বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
ইসলামি বক্তা মুফতি আমির হামজা

বিরোধিতা ও আপত্তির মধ্যেও নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে আসছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

তাঁর আগমন নিয়ে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের আপত্তি থাকলেও মাহফিল আয়োজনের বিষয়ে অনড় রয়েছেন আয়োজকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনার পর মাহফিল আয়োজন নিয়ে এক ধরনের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে আমির হামজার বক্তব্য দেওয়ার বিষয়ে আপত্তি রয়েছে পুলিশের।

সোমবার (১৬ নভেম্বর) বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা জানিয়েছেন আয়োজকেরা।

‘আমরা সরাসরি নিষেধ করছি না, মূলত পরিস্থিতি বিবেচনায় নিরুৎসাহিত করছি।” এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় একাংশের আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন।’

— জি বাংলা ডেস্ক

আয়োজক কমিটির সদস্য ও বন্দর উত্তর থানা জামায়াতের আমির মাওলানা আতিকুর রহমান বলেন, মাহফিল আয়োজনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কথা বলেছেন। সব মিলিয়ে মাহফিল আয়োজনে কোনো সমস্যা হবে না বলে তাঁরা আশাবাদী।

আরও পড়ুন আওয়ামী লীগ জঙ্গি সন্ত্রাসীদের দল: নিপুণ রায় আওয়ামী লীগ জঙ্গি সন্ত্রাসীদের দল: নিপুণ রায় সারাদেশ ৯ ঘণ্টা আগে

আমির হামজার আগমন নিয়ে আপত্তির বিষয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বিতর্কিত হওয়ার অভিযোগ ছাড়া সুনির্দিষ্ট কোনো অপরাধের তথ্য-প্রমাণ নেই। সংবাদপত্রে কোনো প্রতিবেদন প্রকাশিত হলেই সেটিকে অপরাধের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। দেশের বিভিন্ন স্থানে আমির হামজা নিয়মিত মাহফিলে বক্তব্য দিচ্ছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিরোধিতা ও আপত্তির মধ্যেও নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে আসছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।
  • তাঁর আগমন নিয়ে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের আপত্তি থাকলেও মাহফিল আয়োজনের বিষয়ে অনড় রয়েছেন আয়োজকেরা।
  • সোমবার (১৬ নভেম্বর) বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
  • আয়োজক কমিটির সদস্য ও বন্দর উত্তর থানা জামায়াতের আমির মাওলানা আতিকুর রহমান বলেন, মাহফিল আয়োজনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছে…

আতিকুর রহমান আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাহফিল আয়োজনে ইতিবাচক মনোভাব দেখানো হলেও আমির হামজাকে নিয়ে আপত্তির কথা জানানো হয়েছে। তবে তাঁকে প্রধান অতিথি করেই মাহফিল আয়োজন করতে চান তাঁরা।

অন্যদিকে, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হলেও মুফতি আমির হামজাকে সেখানে বক্তব্য না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এ ধরনের অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনকে অবহিত করতে হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন চাওয়া হলে তাঁরা সংশ্লিষ্ট থানাকে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দেন। পরে থানা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “ওয়াজ মাহফিলের বিষয়ে কোনো বাধা নেই। কিন্তু যেহেতু একটি বিষয়ে আপত্তি উঠেছে, তাই আমরা পরামর্শ দিয়েছি উনি (আমির হামজা) না আসেন। আমরা সরাসরি নিষেধ করছি না, মূলত পরিস্থিতি বিবেচনায় নিরুৎসাহিত করছি।”

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় একাংশের আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। সেখানে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে যেকোনো মূল্যে আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

তবে বিরোধিতার মধ্যেও মাহফিলের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আয়োজকেরা। এরই মধ্যে প্রস্তুতি দেখতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার ও সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

জামায়াতের স্থানীয় নেতারাও জানিয়েছেন, আপত্তি থাকলেও আমির হামজা মাহফিলে আসবেন। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় তাঁদের নিজস্ব স্বেচ্ছাসেবী দলও দায়িত্ব পালন করবে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, “আমরা মাহফিল বন্ধের পক্ষে নই। তবে বন্দরের আলেম-ওলামারা চান, আমির হামজা মাহফিলে আলেমদের নিয়ে সমালোচনা এবং নায়িকাদের বিষয়ে কথা বলা থেকে বিরত থাকুন। এ কারণেই আলেম-ওলামারা তাঁর বিরোধিতা করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই, এ বিষয়টি প্রশাসন দেখুক এবং এর সমাধান করুক।”

সারাদেশ থেকে আরও

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা

১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম · সারাদেশ

বিরোধিতা ও আপত্তির মধ্যেও নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে আসছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

ফটোকার্ড

বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা

বিরোধিতার পরও নারায়ণগঞ্জে
আসছেন আমির হামজা

বিরোধিতার পরও নারায়ণগঞ্জে
আসছেন আমির হামজা

শিরোনাম