১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
ছবি : জি বাংলা নিউজ

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন আরেকটি ঝড়। আজ সোমবার (১৬ নভেম্বর) গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর সম্ভাব্য নাম ‘আকভান’। তবে আবহাওয়াবিদদের ধারণা, ঝড়টির বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানার শঙ্কা অনেকটাই কম।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

‘বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।’

— জি বাংলা ডেস্ক

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

আরও পড়ুন ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি আবহাওয়া ১০ ঘণ্টা আগে

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন আরেকটি ঝড়।
  • আবহাওয়া অধিদপ্তরের সোমবারের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উ…
  • বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩…
  • গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও কয়েক দিন সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বলও হয়ে যেতে পারে। দুর্বল অবস্থায় ‘আকভান’ ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ুর কিছু অঞ্চলে আঘাত হানতে পারে। ওডিশায় আঘাত হানলে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে।

তিনি আরও বলেন, একটি ঘূর্ণিঝড়ের বিস্তৃতি সাধারণত ৩০০ থেকে ৬০০ কিলোমিটার হতে পারে। সে কারণে ‘আকভানে’র প্রভাবে ১৮ নভেম্বর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঝড়টির কারণে সাগর উত্তাল রয়েছে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সতর্কসংকেত পরিবর্তন করা হতে পারে।

আবহাওয়া থেকে আরও

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কাদেশের দুই জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার… ৫ দিন আগে ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোরবিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সর্বশেষ বায়ুমান সূচক অনুযায়ী, সোমবার সকালে ঢাকার… ৭ দিন আগে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রিপঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার পর… ৭ দিন আগে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিসদেশের ছয় বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে আজ। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি

১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম · আবহাওয়া

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন আরেকটি ঝড়। আজ সোমবার (১৬ নভেম্বর) গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর সম্ভাব্য নাম ‘আকভান’। তবে আবহাওয়াবিদদের ধারণা, ঝড়টির বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানার শঙ্কা অনেকটাই কম।

ফটোকার্ড

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি

ঘূর্ণিঝড় ‘আকভানের’
প্রভাব বাংলাদেশে পড়বে কি

ঘূর্ণিঝড় ‘আকভানের’
প্রভাব বাংলাদেশে পড়বে কি

শিরোনাম