ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২
ইয়েমেনের তিনটি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও আটজন।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে দেশটির তাইজ, হুদাইদা ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।
ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি চালানো হয় তাইজ প্রদেশের আশ শামায়াতাইন জেলায়। এ ছাড়া হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালায় সৌদি যুদ্ধবিমান।
‘ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি চালানো হয় তাইজ প্রদেশের আশ শামায়াতাইন জেলায়।’
— আন্তর্জাতিক ডেস্ক
একই সময়ে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় এক ইয়েমেনি নাগরিকের মালিকানাধীন একটি জ্বালানি স্টেশনেও হামলা চালানো হয়।
আরও পড়ুন
ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি
আল-মাসিরাহ জানিয়েছে, এসব হামলায় দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তবে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা ও হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মূল বিষয়গুলি
- ইয়েমেনের তিনটি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।
- সোমবার (১৬ নভেম্বর) ভোরে দেশটির তাইজ, হুদাইদা ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।
- ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি চালানো হয় তাইজ প্রদেশের আশ শামায়াতাইন জেলায়।
- একই সময়ে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় এক ইয়েমেনি নাগরিকের মালিকানাধীন একটি জ্বালানি স্টেশনেও হামলা চালানো হয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।