১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি
ছবি : জি বাংলা নিউজ

বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট বা ১৫ দশমিক ২ মিটারের বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

রোববার আঘাত হানা এসব ঢেউয়ে সৈকত প্লাবিত হয়েছে, স্থানীয় রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এ ছাড়া বেশ কয়েকটি বিখ্যাত পিয়ার বা সমুদ্রের ওপর নির্মিত হাঁটার পথ ও জেটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর এপির।

এদিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বে এরিয়া কার্যালয় সতর্ক করে বলেছে, সেখানে ৩৫ ফুট বা ১০ দশমিক ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের পাশাপাশি বিপজ্জনক স্রোত ও আকস্মিক ঢেউ দেখা দিতে পারে।

‘আবহাওয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেছে, ‘পানি থেকে দূরে থাকুন, পাথুরে ও জেটি এলাকা থেকে দূরে থাকুন এবং কখনোই সমুদ্রের দিক থেকে পিঠ ফিরিয়ে দাঁড়াবেন না।’ এর আগে শনিবার সান ফ্রান্সিসকোর ঠিক দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট বা ১৫ দশমিক ২ মিটারের…’

— আন্তর্জাতিক ডেস্ক

আবহাওয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেছে, ‘পানি থেকে দূরে থাকুন, পাথুরে ও জেটি এলাকা থেকে দূরে থাকুন এবং কখনোই সমুদ্রের দিক থেকে পিঠ ফিরিয়ে দাঁড়াবেন না।’

আরও পড়ুন ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

এর আগে শনিবার সান ফ্রান্সিসকোর ঠিক দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট বা ১৫ দশমিক ২ মিটারের বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। তবে হাফ মুন বে এলাকার বিখ্যাত মাভেরিক্স সৈকতে বিশাল ঢেউ উপভোগ করতে পিছপা হননি সার্ফাররা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল।
  • রোববার আঘাত হানা এসব ঢেউয়ে সৈকত প্লাবিত হয়েছে, স্থানীয় রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।
  • এদিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বে এরিয়া কার্যালয় সতর্ক করে বলেছে, সেখানে ৩৫ ফুট বা ১০ দশমিক ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের পাশাপাশি বিপজ্জনক স্রোত ও আকস্মিক ঢেউ দ…
  • আবহাওয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেছে, ‘পানি থেকে দূরে থাকুন, পাথুরে ও জেটি এলাকা থেকে দূরে থাকুন এবং কখনোই সমুদ্রের দিক থেকে পিঠ ফিরিয়ে দাঁড়া…

অন্যদিকে, শক্তিশালী ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর কাপিটোলার কাছে সরে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে সান্তা ক্রুজ কাউন্টি শেরিফের কার্যালয়।

এ ছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেনচুরা, ম্যানহাটন বিচ, হান্টিংটন বিচ এবং সান ডিয়েগোর প্যাসিফিক বিচসহ বেশ কয়েকটি পিয়ারে ঢেউ আছড়ে পড়ায় সপ্তাহান্তে সেগুলোতে চলাচল বন্ধ রাখা হয়।

রোববার বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরো সপ্তাহজুড়েই বড় ঢেউ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। চলমান সুপার এল নিনোর কারণে মহাসাগরের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রের পানির বিস্তার ঘটছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক থেকে আরও

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১১ ঘণ্টা আগে হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরানহরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে—এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি

১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম · আন্তর্জাতিক

বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট বা ১৫ দশমিক ২ মিটারের বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

ফটোকার্ড

ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের
বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের
বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি

শিরোনাম