ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য ও পর্তুগালের একটি প্রতিনিধিদল। ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলটি সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বাংলাদেশিদের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়েও কথা বলেন।
‘‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলটি সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করে।’
— জি বাংলা ডেস্ক
পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তাঁরা পর্তুগালের জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উৎসাহের সঙ্গে অংশ নেন। সংগীত ও গানের পরিবেশনার মাধ্যমে দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেন। তিনি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
আরও পড়ুন
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে শেখ আলিউর রহমান বলেন, দুই দেশের পুরোনো সম্পর্ক নতুনভাবে জোরদার ও পুনরুজ্জীবিত করতে তাঁরা আগ্রহী। বাংলাদেশের চায়ের গুণগত মান ভালো এবং আন্তর্জাতিক বাজারে এ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মূল বিষয়গুলি
- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য ও পর্তুগালের একটি প্রতিনিধিদল।
- প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলে…
- সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন।
- পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক।
এ সময় বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের মডেল টি এস্টেট স্থাপনে তাঁদের আগ্রহের কথা জানান শেখ আলিউর রহমান। প্রতিনিধিদলের পক্ষ থেকে এ ধরনের টি এস্টেট স্থাপনে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে। বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চা শ্রমিকদের অনেকেই এখনো শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা না করে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশের চা শিল্পের আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাজ্য ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।