১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী
ছবি : জি বাংলা নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান ও চিন্তাশক্তির বিকল্প হতে পারে না প্রযুক্তি। তাই এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু তথ্য থাকলেই হবে না, সেই তথ্য বোঝা ও বিশ্লেষণ করার মতো জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে প্রয়োজন প্রজ্ঞা।

শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় ভালো করেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে পড়াশোনার সঙ্গে তাল মেলাতে পারছে না। বুয়েটের উপাচার্য তাঁকে এমন পরিস্থিতির কথা জানিয়েছেন।

‘এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে রোববার গুগলের সঙ্গে বৈঠক হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুখস্থ করে আসছে, কিন্তু পরবর্তী সময়ে পড়াশোনার চাপের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। এভাবে আর চলবে না। এআই দিয়ে ঘন ঘন প্রতিবেদন তৈরি করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না। বরং এআইয়ের দেওয়া তথ্য সঠিক কি না, তা যাচাই ও বিচার করার সক্ষমতা অর্জন করতে হবে।

আরও পড়ুন ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাতীয় ৬ ঘণ্টা আগে

শিক্ষার প্রচলিত কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘদিনের গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শেখার পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানে সময়োপযোগী পরিবর্তন আনতে হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান ও চিন্তাশক্তির বিকল্প হতে পারে না প্রযুক্তি।
  • সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু তথ্য থাকলেই হবে না, সেই তথ্য বোঝা ও বিশ্লেষণ করার মতো জ্ঞান থ…
  • শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
  • এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুখস্থ করে আসছে, কিন্তু পরবর্তী সময়ে পড়াশোনার চাপের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।

এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে রোববার গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও এআইয়ের মাধ্যমে পাঠদান সহজ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনব্যবস্থা উন্নয়নে ২০০টি বাস দেওয়া এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নিজ হাতে ১ হাজার ৫০০টি কম্পিউটার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার অগ্রগতি নিয়েও তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন।

তিনি আরও বলেন, চলতি বছর ১০৭ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। আগামীতে বিজ্ঞানীদেরও পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে। দেশের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জাতীয় থেকে আরও

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৭ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ৯ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ৯ ঘণ্টা আগে মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প্রকাশ মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প্রকাশককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

১৬ নভেম্বর ২০২৬, ৩:৪৬ পিএম · জাতীয়

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান ও চিন্তাশক্তির বিকল্প হতে পারে না প্রযুক্তি। তাই এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফটোকার্ড

এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

'এআইয়ের ওপর নির্ভরতা নয়
জ্ঞান অর্জন করতে হবে'

'এআইয়ের ওপর নির্ভরতা নয়
জ্ঞান অর্জন করতে হবে'

শিরোনাম