গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। ওই দিন গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জেলার এসপিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়।
নতুন এসপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে তাঁর অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে। ছাত্রদলের নেতাদের দাবি, প্রত্যুষ কুমার মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং জগন্নাথ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাঁদের মতে, এমন একজন কর্মকর্তাকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া সরকারের ইতিবাচক সিদ্ধান্ত।
প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবন
‘এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তাঁর পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলায়। গোপালগঞ্জে বদলির আগে তিনি ফেনী জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার এসপি হিসেবেও কাজ করেছেন তিনি। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এসপি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আরও পড়ুন
আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
২০২৬ সালের ১৫ জুন ফেনীর এসপি হিসেবে যোগ দেন প্রত্যুষ কুমার মজুমদার। দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই তাঁকে গোপালগঞ্জে বদলি করা হয়। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান এসপি হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমদ।
মূল বিষয়গুলি
- গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার।
- নতুন এসপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে তাঁর অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে।
- প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবন
- প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা।
যে কারণে আলোচনা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যুষ কুমার মজুমদারের কর্মজীবনের পাশাপাশি তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা হচ্ছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন বলেও আলোচনা রয়েছে। তবে এসব দাবির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
গোপালগঞ্জে প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল
সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গোপালগঞ্জের প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি), এসপি এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার।
এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জনস্বার্থে বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমদ এতে সই করেন।
গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং এর জেরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রশাসনের এ রদবদল করা হলো।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।