ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা
উপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের লক্ষ্যে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইনে দুটি ড্রোন হামলার চেষ্টার পর অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের বড় সামরিক স্থাপনা রয়েছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোকে ‘পুরোনো ক্ষত নতুন করে না জাগানোর’ সতর্কবার্তাও দিয়েছে তেহরান।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুক্রবারের পর রোববারও তারা কয়েকটি ইরানি ড্রোন ধ্বংস করেছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাবে বাহরাইনে একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।
এ পরিস্থিতিতে রোববার বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে থাকা আমেরিকান নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। ইরান-সমর্থিত হুথি এবং ওই অঞ্চলে মার্কিন স্থাপনায় ইরানের হামলার হুমকির কারণে এ সতর্কতা দেওয়া হয়। ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির বিষয়েও সতর্ক করেছে দূতাবাস।
‘এর জবাবে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আশির দশকে সাদ্দাম হোসেনকে সমর্থন করে যারা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সহায়তা করেছিল, তাদের ক্ষতিপূরণ চাওয়ার অধিকার নেই।’
— আন্তর্জাতিক ডেস্ক
গত সপ্তাহে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) নিজেদের ভূখণ্ডে হামলার জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করে। এর জবাবে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আশির দশকে সাদ্দাম হোসেনকে সমর্থন করে যারা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সহায়তা করেছিল, তাদের ক্ষতিপূরণ চাওয়ার অধিকার নেই। তিনি উপসাগরীয় দেশগুলোকে ‘পুরোনো ক্ষত’ নতুন করে না জাগানোর পরামর্শ দেন।
আরও পড়ুন
ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি
নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে জিসিসি সম্প্রতি কুয়েতে একটি সমন্বিত সামরিক কমান্ডের সদর দপ্তর চালুর ঘোষণা দিয়েছে।
মূল বিষয়গুলি
- উপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের লক্ষ্যে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান।
- বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুক্রবারের পর রোববারও তারা কয়েকটি ইরানি ড্রোন ধ্বংস করেছে।
- এ পরিস্থিতিতে রোববার বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে থাকা আমেরিকান নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
- গত সপ্তাহে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) নিজেদের ভূখণ্ডে হামলার জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মার্কিন অবরোধের কারণে ইরান বর্তমানে অর্থনৈতিক চাপে রয়েছে। অক্টোবরে ওমান ছাড়া উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি দৈনিক ১ কোটি ৮৪ লাখ ব্যারেলে পৌঁছালেও, দুই মাসের বেশি সময় ধরে ইরান উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানি করতে পারেনি। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পরিমাণ বাড়িয়েছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে। তাঁর ধারণা, এতে তেহরান নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে। ইরানের সঙ্গে আলোচনা শুরুর জন্য ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের প্রচেষ্টাও বাতিল করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির দরকার নেই। সেই দিন অনেক আগেই চলে গেছে।’
ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটও বাড়ছে। মুদ্রার মান কমার পাশাপাশি গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। জ্বালানি সংকটের প্রতিবাদে বন্দর আব্বাসে বিক্ষোভ হয়েছে। এ সংকট নিয়ে কথা বলা বন্ধ করার পরামর্শ দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
তবে এত চাপের পরও ইরান আপস করতে রাজি নয়। মুখপাত্র বাঘাই জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত বা কমানোর বিষয়ে কোনো আলোচনায় যাবে না তেহরান।
গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল করলে যুদ্ধের ময়দান কোথায় হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।