১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
ছবি : জি বাংলা নিউজ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে এ ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা সুনামির সতর্কতা জারির কোনো খবর পাওয়া যায়নি।

‘এতে উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়।’

— আন্তর্জাতিক ডেস্ক

অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের কম্পন অস্ট্রেলিয়া পর্যন্ত অনুভূত হয়েছে। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ কম্পন অনুভব করার কথা জানান।

আরও পড়ুন ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি আন্তর্জাতিক ১৪ মিনিট আগে

অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। কম্পন অনুভব করার কথা জানিয়ে দেশটির বাসিন্দারা ৩৮০টির বেশি প্রতিবেদন জমা দিয়েছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
  • মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে এ ভূমিকম্প আঘাত হানে।
  • ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।
  • অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের কম্পন অস্ট্রেলিয়া পর্যন্ত অনুভূত হয়েছে।

প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছিল। এতে উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়।

ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

আন্তর্জাতিক থেকে আরও

ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিবিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট… ২১ ঘণ্টা আগে ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ইয়েমেনের তিনটি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও আটজন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দেশটির… ২১ ঘণ্টা আগে ‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি ‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকিইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান।… ২১ ঘণ্টা আগে নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

১৭ নভেম্বর ২০২৬, ৯:১২ এএম · আন্তর্জাতিক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ফটোকার্ড

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

শিরোনাম